বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২,৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই : শিক্ষামন্ত্রী জার্মান সংসদের পরিবেশ কমিটির প্রতিনিধিদলের সঙ্গে পরিবেশ মন্ত্রীর বৈঠক ঝিনাইদহের নতুন ডিসি নোমান হোসেন খাগড়াছড়িতে অকটেন না পেয়ে তদারকি কর্মকর্তার উপর হামলা উলিপুরে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে নির্বাহী অফিসার :মেধাবী শিক্ষার্থীদের মাঝে তুলে দিলেন উপহার ত্রিশালে অসহায় অন্তঃসত্ত্বা নারী উদ্ধার, নিরাপদ আশ্রয়ে প্রেরণ খাগড়াছড়িতে বৈসু-সাংগ্রাই-বিঝুসহ পাহাড়ের বৃহৎ সামাজিক উৎসব উদযাপন কবি নজরুল ইসলামের সিলেট সফরের শতবর্ষপূর্তি জাঁকজমকপূর্ণভাবে পালিত হবে সমাজসেবা অধিদপ্তর পরিদর্শন করলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী পিরোজপুর যুব উন্নয়নের কৃষি প্রকল্পে বড় দুর্নীতি অনিয়ম ঢাকতে প্রশিক্ষনার্থীদের সামান্য উপহার।

তুরস্কে প্রতিরক্ষা কোম্পানিতে অতর্কিত হামলা, নিহত বেড়ে ৫

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৭৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে দেশটির মহাকাশ ও প্রতিরক্ষা কোম্পানি তুসাসের সদর দপ্তরে গতকাল বুধবার জঙ্গি হামলা হয়েছে। এতে অন্তত পাঁচ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন। বুধবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানী আঙ্কারার উত্তরে কাহরামানকাজান এলাকায় অবস্থিত টুসাসের সদর দপ্তরে এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ফুটেজে ঘটনাস্থলে ব্যাপক ধোঁয়া এবং আগুনের দৃশ্য দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জরুরি সেবা কর্মীরা। পরে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে সন্ত্রাসী হামলার বিষয়টি নিশ্চিত করেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি হলুদ ট্যাক্সিতে তিনজন হামলাকারী স্থাপনার প্রবেশদ্বারে এসে নামে। এক বন্দুকধারী গুলি ছড়িতে ছুড়তে ভবনে প্রবেশ করেন। সেখানে নিরপত্তা বুথের একটি বিস্ফোরণ ঘটানো হয়। এতে নিরাপত্তাকর্মীরা আহত হন বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা ভবনের নকশার সঙ্গে পরিচিত ছিল এবং বিভিন্ন বহির্গমনে বিস্ফোরণ ঘটায়। ওই সময় সংস্থাটির কর্মীরা কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন।

হামলার পেছনে কারা?
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার বুধবার রাতে সাংবাদিকদের জানিয়েছেন, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। পাশাপাশি, তুরস্কের চরমপন্থী বামপন্থী সংগঠন ডিএইচপিকে-সি’কেও সন্দেহের তালিকায় রাখা হয়েছে।

পিকেকে গত চার দশক ধরে তুরস্কের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে যাচ্ছে। তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এই গোষ্ঠীকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছে। বিশেষজ্ঞদের মতে, এই হামলা পিকেকে’র পক্ষ থেকে সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো প্রস্তুতি না থাকার ইঙ্গিত হতে পারে।

তুরস্ক ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এই ঘটনাকে ‘ঘৃণ্য সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছেন। ন্যাটোর মহাসচিব মার্ক রুট তুরস্কের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে এই হামলার নিন্দা জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র থেকেও এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে।

তুরস্কের গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনী এরই মধ্যে পিকেকে সদস্যদের লক্ষ্য করে সিরিয়া ও ইরাকে অভিযান চালাচ্ছে, যেখানে টুসাসের তৈরি ড্রোনগুলো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। টুসাস তুরস্কের প্রতিরক্ষা, বিমান ও মহাকাশ শিল্পে অগ্রগামী একটি সংস্থা। এতে প্রায় ১৫ হাজার কর্মী কাজ করেন।

অভিযান শেষে দুজন হামলাকারীকে ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েরলিকায়া। বর্তমানে পুরো এলাকাটি নিরাপত্তার আওতায় রয়েছে এবং সেখানে বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে। তুরস্কের প্রধান পাবলিক প্রসিকিউটর অফিস হামলার বিষয়ে একটি বিচার বিভাগীয় তদন্ত শুরু করেছে।
সূত্র: আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com