শনিবার, ২০ জুন ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

জেন জেডদের উদ্দেশে কমলা হ্যারিস যা বললেন

  • আপডেট টাইম : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৯৪ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আছে হাতে গোনা কয়েক দিন। আগামী ৫ নভেম্বর দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করছেন ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

প্রচারণার ক্ষেত্রে হ্যারিসের টিম তরুণ ভোটারদের বেশ গুরুত্ব দিচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ভোটররা নির্বাচনের ফলাফলে বড় প্রভাব রাখতে পারে।

একটি ক্যাম্পেইনে কমলা হ্যারিস সরাসরি জেন জেড ভোটারদের উদ্দেশ্য কথা বলেছেন। যাদের জন্ম ১৯৯০-এর দশকের শেষের দিকে ও ২০১০-এর প্রথম দিকে।

হ্যারিস বলেন, আমি কিছুক্ষণ কথা বলতে চাই, বিশেষ করে এখানে ও আমেরিকাজুড়ে সব তরুণ নেতাদের সঙ্গে। আমাদের এখানে জেন জেড থেকে কেউ আছে?

ডেমোক্র্যাট এই প্রার্থী বলেন, আমি তোমাদের ওপর নির্ভর করছি কারণ আমি তোমাদের সম্পর্কে যে জিনিসটি পছন্দ করি তা হলো পরিবর্তনের ক্ষেত্রে ধৈর্য না ধরা। আমি তোমাদের দেখছি ও তোমাদের পাওয়ার দেখছি।

এরপর কমলা তার বক্তব্য শেষ করেন এই বলে যে, তোমরা কি তোমাদের কণ্ঠস্বর শোনাতে প্রস্তুত?

অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প তার অভিবাসন নীতিতে এখনো অনড় অছেন। টেক্সাসে এক বক্তব্যে তিনি মার্কিন নাগরিকদের হত্যার জন্য অভিবাসীদের মৃত্যুদণ্ড কার্যকরের আহ্বান জানান।

সূত্র: আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com