শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের নির্দেশ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯
  • ৪০৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: দেশের প্রতিটি উপজেলায় মিনি (ছোট) স্টেডিয়াম নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৬ জুলাই) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশ দেন তিনি। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান দেশের বাইরে থাকায় তার পক্ষে পরিকল্পনা বিভাগের সচিব মো. নূরুল আমিন একনেক সভা-পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এ নির্দেশনা গণমাধ্যমের সামনে তুলে ধরেন।
আজকের একনেক সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ‘নির্বাচিত ছয়টি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ’ প্রকল্প একনেক সভায় উত্থাপন করা হয়। তবে সংশোধনী আনতে বলে তা অনুমোদন দেয়া হয়নি একনেক সভায়।

প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশনা তুলে ধরে পরিকল্পনা কমিশনের সচিব নূরুল আমিন বলেন, ‘প্রত্যেক উপজেলায় এখন থেকে একটা মিনি স্টেডিয়াম হবে। সেটা কোনো কলেজ, মাদরাসা, স্কুলের মাঠে হতে পারবে না। একটা খোলা জায়গায় হতে হবে। প্রয়োজনে উপজেলা থেকে একটু দূরে হলেও চলবে।’

‘এর একদিকে গ্যালারি থাকবে। বাকি তিন দিক উন্মুক্ত থাকবে। পাবলিক যেন দেখতে পারে, কী হচ্ছে এ মাঠের ভেতরে’- যোগ করেন নূরুল আমিন।

উত্থাপিত প্রকল্পটি বাতিলের বিষয়টি তুলে ধরে সচিব বলেন, ‘সেজন্য ছয়টি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প বাতিল করা হয়েছে। ভবিষ্যতে যতগুলো আসবে, সেগুলো মিনি স্টেডিয়াম হিসেবে প্রস্তাব আনতে হবে।’

আজকের একনেক সভায় প্রায় ৫ হাজার ১৪২ কোটি ৬ লাখ টাকা ব্যয় সংবলিত ৮টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর মধ্যে সরকার দেবে ৪ হাজার ১২৯ কোটি ৮১ লাখ এবং বিদেশি ঋণ প্রায় ১ হাজার ১২ কোটি ২৫ লাখ টাকা।

একনেক সভায় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়কমন্ত্রী মো. শাহাব উদ্দিন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com