বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের বর্তমানে স্থিতিশীল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯
  • ৩৯৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অপারেশন পরবর্তী স্বাস্থ্যের আশানুরূপ উন্নতি হয়েছে এবং তার স্বাস্থ্য বর্তমানে স্থিতিশীল। সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসক দলের প্রধান ডা. ফিলিপ কোহ সন্তোষ প্রকাশ করেছেন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য অফিসার আবু নাসের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডা. ফিলিপ কোহ’কে উদ্বৃত করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (উন্নয়ন) ডা. আবু নছর রিজভী আজ (মঙ্গলবার) হাসপাতাল লবিতে এ তথ্য জানান।

ডা. রিজভী জানান, ‘দুপুরে ওয়বায়দুল কাদেরের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। তার স্বাস্থ্য স্থিতিশীল রয়েছে এবং প্রতিটি প্যারামিটার আশানুরূপ উন্নতি করেছে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন কাদেরের সহধর্মিণী অ্যাডভোকেট ইসরাতুন্নেছা কাদের, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমান, সংসদ সদস্য নিজাম হাজারী, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, দূতাবাস কর্মকর্তা গাজী আল আমিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com