মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত, দুবাইয়েও বিস্ফোরণের শব্দ : কাতার সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

শবনম ফারিয়ার জীবনের নতুন অধ্যায় শুরু

  • আপডেট টাইম : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৭৮ বার পঠিত

বিনোদন ডেস্কঃ ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। গ্ল্যামারে ফুটে ওঠা এই অভিনেত্রীর শুরুটা ছিল মডেলিং দিয়ে। এরপর বিভিন্ন নাটকে অভিনয় করে অর্জন করেছেন খ্যাতি। কাজ করছেন বিভিন্ন ওটিটি কনটেন্ট, সিরিজেও।

এর মাঝে অবশ্য ব্যক্তিজীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন শবনম ফারিয়া। পড়াশোনা এবং বিভিন্ন চাকরির সঙ্গে যুক্ত থেকে শোবিজ থেকে আলাদা করে নিয়েছিলেন নিজেকে। যদিও গত ঈদে এক নাটকে অভিনয়ের মাধ্যমে কামব্যাক করেছিলেন অভিনেত্রী।

এবার অভিনেত্রী শবনম ফারিয়ার জন্য এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে! তবে কী বিয়ে করছেন ফারিয়া? না, এমন কিছু না। তবে তাকে দেখা যাবে বিচারক হিসেবে। দেশের একটি টেলিভিশনের কমেডি অনুষ্ঠানের বিচারকের আসনে বসবেন এই অভিনেত্রী।

তার সঙ্গে আরও দুই বিচারক হিসেবে থাকবেন গুণী অভিনেতা তুষার খান ও চিত্রনায়ক আমিন খান। নতুন পরিচয়ে দর্শকের সামনে আসতে পেরে বেশ আনন্দিতও শবনম ফারিয়া।ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে সাজিন আহমেদ বাবুর ঈদের নাটক ‘ভারপ্রাপ্ত বউ’-এ। সেখানে তার বিপরীতে ছিলেন মোশাররফ করিম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com