শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনের গোয়ালখালী বনবিবির খাল সংলগ্ন এলাকা থেকে বিদেশি মদ জব্দ খুলনায় পবিত্র জুমাতুল বিদায়ে বিশেষ মোনাজাত দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত জয়পুরহাটে দুই হাজার অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় দেড় হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ রংপুরে ডিবি’র অভিযানে ৯শ’ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংস্কারের চাপ নিয়ে বসছে ডব্লিউটিও সম্মেলন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় কাজ করবে ১১০০ পুলিশ সদস্য মিসাইল ও ড্রোন হামলার পাল্টা জবাব দিচ্ছে উপসাগরীয় দেশগুলো মাদারীপুরে দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

রোহিঙ্গাদের উত্তর আমেরিকায় পুনর্বাসনে কাজ করছে যুক্তরাষ্ট্র

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৭৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের উত্তর আমেরিকার দেশে পুনর্বাসনের কাজ ত্বরান্বিত করছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ।

আজ বৃহস্পতিবার বিকেলে তেজগাঁওয় কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে তা জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টা লাফেভকে একজন শীর্ষ কূটনীতিক হিসেবে তার সেবার প্রশংসা করেন এবং একটি গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশ-মার্কিন সম্পর্ক এগিয়ে নিতে তার আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন। জুলাই-আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের সময় তার স্মৃতি বর্ণনা করার সময় হেলেন লাফেভ বলেন, আমি ইতিহাসের সাক্ষী হয়ে খুব গর্বিত।

চার্জ ডি’অ্যাফেয়ার্স সেক্রেটারি অফ স্টেট এন্টনি ব্লিঙ্কেনের একটি চিঠি অধ্যাপক ইউনূসের কাছে হস্তান্তর করেছেন। বৈঠকে রাষ্ট্রদূত অধ্যাপক ইউনূসকে বলেন, যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের বাংলাদেশ ক্যাম্প থেকে উত্তর আমেরিকার দেশে পুনর্বাসনের কাজ ত্বরান্বিত করছে।

তাদের আলোচনায় বিচারিক সংস্কার, দক্ষিণ এশীয় বিদ্যুৎ সংযোগ, সন্ত্রাসবাদ প্রতিরোধ, স্বৈরশাসনের সময় বাংলাদেশ থেকে চুরি হওয়া কয়েক বিলিয়ন ডলার প্রত্যাবাসনের প্রচেষ্টা, বেসামরিক আমলাতন্ত্রের সংস্কার এবং শ্রম সমস্যাগুলিও অন্তর্ভুক্ত ছিল বলে বিবৃতিতে জানান।

লাফেভ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই বাংলাদেশকে পরামর্শ ও অন্যান্য সহায়তা দিয়ে অর্থ উদ্ধার এবং তা বাংলাদেশে ফিরিয়ে আনতে সহায়তা করছে। চুরি করা টাকা ফেরত দেওয়া কঠিন, কিন্তু এটা সম্ভব ছিল।

অধ্যাপক ইউনূস বলেন, তার সরকার ব্যাপক শ্রম সংস্কার করতেও প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরো বলেন, দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার প্রয়াসে আগামী কয়েক মাসের মধ্যে বেশ কয়েকজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা বাংলাদেশ সফর করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com