শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

ইরাবের নতুন সভাপতি ফারুক, সম্পাদক সালমান

  • আপডেট টাইম : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১০৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) এর নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের প্রধান প্রতিবেদক ফারুক হোসাইন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নিউ এইজ এর জ্যেষ্ঠ প্রতিবেদক সোলাইমান সালমান।

শুক্রবার (১ নভেম্বর) রাতে নরসিংদীর একটি রিসোর্টে উৎসবমুখর পরিবেশে ইরাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও আগামী দুই বছরের জন্য কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার শাহেদ মতিউর রহমান (সহ-সভাপতি), দৈনিক জনকণ্ঠের আসিফ হাসান কাজল (যুগ্ম সাধারণ সম্পাদক) দৈনিক ভোরের ডাকের নাজিউর রহমান সোহেল (কোষাধ্যক্ষ), ডেইলি ক্যাম্পাসের ইরফানুল হক (সাংগঠনিক সম্পাদক) এবং দৈনিক কালবেলার আবদুল্লাহ আল জোবায়ের (দপ্তর ও প্রকাশনা সম্পাদক)।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিবেদক শরীফুল আলম সুমন ও দৈনিক যুগান্তরের হুমায়ুন কবির।

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক ও ইরাবের সিনিয়র সদস্য মাসুদুল হক প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন ইরাবের সাবেক দুই সভাপতি সাব্বির নেওয়াজ ও নিজামুল হক।

প্রসঙ্গত, ইরাব শিক্ষা নিয়ে কাজ করা সাংবাদিকদের একটি সংগঠন ও একটি সরকারি নিবন্ধিত সংস্থা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com