বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নববর্ষ উৎসব হিসেবে মহররম উদযাপন ইসলামের আদর্শ বিরোধী ও খারেজী চক্রান্ত। – আল্লামা ইমাম হায়াত ====================== রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

শূন্য ঘোষণা হল এরশাদের সংসদীয় আসন

  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুলাই, ২০১৯
  • ৩৮২ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ মারা যাওয়ায় তার রংপুরের সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। ১৫ জুলাই সকালে সংসদ ভবনে এরশাদের জানাজা শেষ করার পরই বিকেলে তার সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়। মঙ্গলবার সংসদ সচিবালয়ে তা ছাপা আকারে সংসদে পৌঁছেছে বলে সিটিজেন নিউজকে জানিয়েছেন আইন শাখা-২ এর উপ-সচিব নাজমুল হক।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী কোনো সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হলে তিন মাসের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।


জানা যায়, গেজেটে উল্লেখ করা হয়েছে, হুসেইন মুহম্মদ এরশাদ ১৪ জুলাই মৃত্যুবরণ করায় তার সংসদীয় আসন রংপুর-৩ শূন্য ঘোষণা করা হয়েছে।

সংবিধানের ১২৩ (৪) দফায় বলা হয়েছে, ‘সংসদ ভাঙিয়া যাওয়া ব্যতীত অন্য কোনো কারণে সংসদের কোনো সদস্যপদ শূন্য হইলে পদটি শূন্য হইবার ৯০ দিনের মধ্যে উক্ত শূন্যপদ পূর্ণ করিবার জন্য নির্বাচন অনুষ্ঠিত হইবে (তবে শর্ত থাকে যে, যদি প্রধান নির্বাচন কমিশনারের মতে, কোনো দৈব-দুর্বিপাকের কারণে এই দফার নির্ধারিত মেয়াদের মধ্যে উক্ত নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হয়, তাহা হইলে উক্ত মেয়াদের শেষ দিনের পরবর্তী ৯০ দিনের মধ্যে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হইবে)।’

প্রসঙ্গত, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত নিজ বাসভবন রংপুরের পল্লী নিবাসে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে। মঙ্গলবার বিকেল ৫টা ৪০ মিনিটে পল্লী নিবাসে এরশাদকে দাফন করা হয়েছে। এ সময় সর্বস্তরের মানুষ উপস্থিত ছিল। কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন।

এছাড়াও সংরক্ষিত মহিলা আসনের (সংসদীয় আসন ৩৩৪, মহিলা আসন ৩৪) সাংসদ রুশেমা বেগমের মৃত্যুতে (বৃহস্পতিবার) ১১ জুলাই আসন শূন্য করে সংসদ সচিবালয়। মারা যাওয়ার পরদিনই গেজেট প্রকাশ করা হয়।

মঙ্গলবার নির্বাচন কমিশনে এ সংক্রান্ত গেজেট পাঠিয়েছে সংসদ সচিবালয়।

ইসির যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান বলেন, “সংরক্ষিত ৩৪ মহিলা আসনের বিষয়ে সংসদ সচিবালয়ের গেজেট আমরা পেয়েছি। বুধবারের মধ্যে রংপুর-৩ আসনের গেজেট হাতে পাব আশা করি। এ দুটোর উপ নির্বাচনের বিষয়ে কমিশনের উপস্থাপনের করা হবে।”

রংপুর-৩ আসনে অক্টোবরের মধ্যে ও সংরক্ষিত মহিলা রুশেমা বেগমের আসনের উপনির্বাচন আগস্টের মধ্যে করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com