মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
“ময়মনসিংহে সাংবাদিকদের অনুষ্ঠান বর্জন” ৮ম পিরোজপুর সদর উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৬’উদ্বোধনী অনুষ্ঠান। গফরগাঁওয়ে চাচার কোপে বাতিজা খুন চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনা ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর তেলের লাইনে বিরোধীদলীয় নেতার গাড়ি, হেঁটে যোগ দিলেন অনুষ্ঠানে আপনি কাউকে ১০০% খুশি করতে পারবেন না : ভাবনা ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ জ্বালানি তেলের চাপ নিয়ন্ত্রনে ধামইরহাট পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি কুড়িগ্রামে চাকুরী মেলা অনুষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পেল, ১২৪ জন।

আমির হোসেন আমু গ্রেপ্তার

  • আপডেট টাইম : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৭৮ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুকে গ্রেপ্তার করেছে ডিবি।

বুধবার (৬ নভেম্বর) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) তালেবুর রহমান জানিয়েছেন, আমির হোসেন আমুকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে আনা হবে।

দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, ‘সরকার পতনের পর থেকে আমু পলাতক ছিলেন। তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হচ্ছিল। আজ তার অবস্থান শনাক্তের পর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ বহু মামলা রয়েছে। ডিবি কার্যালয়ে আনার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে আরও তথ্য মিলবে।’

কোন মামলায় আমুকে গ্রেপ্তার দেখানো হতে পারে জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, ‘এখনও সিদ্ধান্ত হয়নি। তাকে ডিবিতে আনা হচ্ছে। পরে বিস্তারিত জানাানো সম্ভব হবে।’

আমুর জীবনবৃত্তান্ত থেকে জানা গেছে, তিনি ১৯৭৩ সালে ঝালকাঠি ও রাজাপুর নির্বাচনি এলাকা থেকে সংসদ সদস্য হন। এছাড়া ২০০০ সালের উপনির্বাচনে ঝালকাঠি-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালেও সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের খাদ্যমন্ত্রীর (টেকনোক্র্যাট) দায়িত্ব পান আমু। ২০১৪ সালের নির্বাচনে সংসদ সদস্য হয়ে তিনি শিল্পমন্ত্রীর দায়িত্ব পান।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমু ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে প্রার্থী হয়েছিলেন আওয়ামী লীগ (মালেক) থেকে। পরের যে নির্বাচনগুলোয় আওয়ামী লীগ অংশ নিয়েছিল, তার সব কটিতেই দলের মনোনয়নে ভোট করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com