বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

মার্কিন রাষ্ট্রদূত পুরান ঢাকার বিরিয়ানি-বাখরখানি খেলেন

  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুলাই, ২০১৯
  • ৩১৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: পুরান ঢাকার ইতিহাস ঐতিহ্য পরিদর্শন করার লক্ষ্যেই ঘুরতে এসেছেনবাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনের সঙ্গে নিয়ে পুরান ঢাকায় ঘুরতে এসেছেন তিনি।

আজ বুধবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে সকাল ৯টায় মেয়র সাঈদ খোকনসহ গণমাধ্যমকর্মী এবং অন্যান্য সফরসঙ্গী নিয়ে পুরান ঢাকার উদ্দেশে বের হন মার্কিন রাষ্ট্রদূত।

প্রথমেই রাষ্ট্রদূত যান পুরান ঢাকার নাজিরাবাজারে হাজির বিরিয়ানিতে। সেখানে বিরায়ানি খেতে খেতে এ বিরিয়ানির ঐতিহ্য সম্পর্কে জানেন তিনি। পাশাপাশি বাখরখানির দোকান থেকে ঐতিহ্যবাহী বাখরখানি খান মিলার।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানান, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার মূলত পুরান ঢাকার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে এ সফর করছেন। ডিএসসিসি মেয়র সাঈদ খোকন রবার্ট মিলারকে পুরান ঢাকার ইতিহাস ঐতিহ্য নিদর্শন ঘুরে দেখাচ্ছেন। পাশাপাশি হাজির বিরিয়ানি, বাখরখানিসহ ঐতিহ্যবাহী সব খাবার খাওয়াচ্ছেন।

তিনি বলেন, পরিদর্শন শেষ পুরান ঢাকা ঘুরে কেমন লাগলো এ বিষয়ে গণমাধ্যমকে অনুভূতির কথা জানাবেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com