রবিবার, ২১ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

ওমরাহ পালন করতে সৌদি আরবে সাকিব

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৮৫ বার পঠিত

ক্রীড়া ডেস্কঃ পবিত্র ওমরাহ পালনের জন্য এখন সৌদি আরবে অবস্থান করছেন দেশের অন্যতম শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশের জার্সিতে সবশেষ ভারতের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। এরপর থেকে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) মোহাম্মদ শামিম খান নামের এক বাংলাদেশি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি লাইভ করেন। সেখানে দেখা যায় জুব্বা পরে মক্কাতে সাকিব। এ সময় তারকা এই ক্রিকেটারকে ঘিরে কয়েকজন উচ্ছ্বসিত ভক্তের জটলা দেখা যায়। ভক্তের সেলফির আবদারও মিটিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

ভারতের মাটিতে সিরিজ চলাকালে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্ট খেলে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানানর ইচ্ছাপ্রকাশ করেছিলেন তিনি। তবে আন্দোলনের মুখে সেই ইচ্ছা পূরণ হয়নি তার। সদ্য সমাপ্ত আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও ছিলেন না সাকিব।

উল্লেখ্য, আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য হওয়া সাকিবের নামে দেশে হত্যা মামলাও হয়েছে। সাকিব এবং তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com