রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইরানের সঙ্গে আলোচনায় সমঝোতা হয়নি: ভ্যান্স যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ব্যর্থ: ইরান যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি বজায় রাখা উচিত : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী রিহ্যাবের নেতৃত্ব দিতে চান বিতর্কিত আলী আফজাল নদীতে ফুল অর্পণের মধ্য দিয়ে পাহাড়িদের ঐতিহ্যবাহী উৎসব শুরু শ্রীপুরে বাজার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে জব্দকৃত এক হাজার পিস ইয়াবা ধ্বংস করলো ইউপিডিএফ ৩নং বহরা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন আব্দুস সামাদ সুমন নওগাঁ শহরের হরিজনপল্লী এবং নুনিয়াপট্টিতে মাদক প্রতিরোধে জেলা পুলিশের দৃঢ় প্রতিজ্ঞা ‎পিরোজপুর সদর উপজেলায় পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধন

সমন্বয়কদের নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভা বিকেলে

  • আপডেট টাইম : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৮৬ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃ দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ এবং কেন্দ্রীয়-স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সমন্বয়কদের নিয়ে সভা ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ স্বাক্ষরিত এক নোটিশে এই সভা আহ্বান করা হয়।

নোটিশে বলা হয়, সভায় চলমান পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ, কেন্দ্রীয় ও স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে। সভায় কেন্দ্রীয় সমন্বয়ক কমিটির সবাইকে (১৫৮ জন) যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। একইসঙ্গে চলমান পরিস্থিতির বিষয়ে প্রাসঙ্গিক প্রস্তাব বা মতামত সঙ্গে আনা এবং নির্ধারিত সময়ে উপস্থিতি থাকার জন্য বলা হয়েছে।

এতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ন্যায়ের পক্ষে এবং বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। আপনার উপস্থিতি ও অংশগ্রহণ আমাদের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com