শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ঈদের আগে-পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে: ডিএমপি কমিশনার শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ শ্রম মন্ত্রীর মাফিয়া,সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজ হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি জাতীয় ক্রীড়া পুরস্কাপ্রাপ্ত এ্যাথলেট শামিমা সাত্তার মিমু আর নেই রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান ইরান ‘সম্পূর্ণ পরাজিত’, তারা চুক্তি করতে চায়: ট্রাম্প নোয়াখালীতে এমপি শাহজাহানের নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর বিশ্বব্যাপী সারের মূল্য বৃদ্ধি, ভেনেজুয়েলা থেকে সার আমদানির অনুমোদন যুক্তরাষ্ট্রের মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন মির্জা ফখরুল

অস্ট্রেলিয়ায় কালো কাপড়ে ঘিরে গোপন অনুশীলন ভারতের

  • আপডেট টাইম : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৭৪ বার পঠিত

ক্রীড়া ডেস্কঃ অস্ট্রেলিয়ায় ক্লোজডোর অনুশীলন দিয়ে শুরু হলো ভারতীয় দলের বর্ডার-গাভাস্কার ট্রফির প্রস্তুতি। প্রথম টেস্টের ভেন্যু পার্থের অনুশীলন গ্রাউন্ডের চারদিকে কালো কাপড় দিয়ে ঢেকে রেখে অনুশীলন করেছে রোহিত শর্মার দল। তবে প্রথম দিন অনুশীলনে না এসে বিশ্রামে ছিলেন বিরাট কোহলি।

অস্ট্রেলিয়ায় সফরকারী ভারতীয় দল শুক্রবার পার্থে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এই ম্যাচ দিয়ে বর্ডার-গাভাস্কার ট্রফির আগে নিজেদের ঝালিয়ে নেবে টিম ইন্ডিয়া।

দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান-এর একটি প্রতিবেদন অনুসারে, শুক্রবার থেকে রোববার পর্যন্ত ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে ভারতের একটি তিনদিনের আন্তঃস্কোয়াড প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচটি সাধারণ জনগণকে দেখতে দেওয়া হবে না, কারণ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড স্টেডিয়ামটিকে লকডাউন করার অনুমতি নিয়েছে।

২২ নভেম্বর অপটাস স্টেডিয়ামে শুরু হবে এই সিরিজ। তার আগে কঠোর অনুশীলন করছে টিম ইন্ডিয়া। অনুশীলনের আগে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠ কালো কাপড় দিয়ে আবৃত করে দেওয়া হয়েছে। এর কারণ হলো, ভারতীয় বোর্ড চায় না রাস্তা থেকে তাদের কোনও প্রশিক্ষণ সেশন দেখা যাক।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পশ্চিম অস্ট্রেলিয়ান ক্রিকেট কর্মীদের তাদের অফিসের বাইরে ফোন ব্যবহার করতে এবং মাঠের ভেতরে ছবি তোলাতেও নানা নিয়ম করা হয়েছে। বলা হচ্ছে, অনুশীলনের ছবি তুলতে দেওয়া হচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com