রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ফেনীতে বিশ্বভোক্তা অধিকার দিবসে আলোচনা সভা কালের সাক্ষী সুনামগঞ্জের হুরার কান্দা জামে মসজিদ, সংরক্ষণের দাবি এলাকাবাসীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ে বৈঠক প্রাথমিকে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিকল্পনা: সংসদে শিক্ষামন্ত্রীর ঘোষণা বরগুনা জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত মির্জা আব্বাসকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স খাগড়াছড়িতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন পাকিস্তানের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীর তালিকা পুনরায় যাচাই করা হবে : ফারজানা শারমীন বগুড়ায় ৪৪০ জন মানুষের মাঝে ঈদ উপহার দিল যুব রেড ক্রিসেন্ট

অ্যাটাক ড্রোনের ব্যাপক হারে উৎপাদনের নির্দেশ কিমের

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৭৯ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্কঃ অ্যাটাক ড্রোনের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধির নির্দেশনা দিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। রাশিয়ার সঙ্গে দেশটির সহযোগিতা গভীর হওয়ায় আন্তর্জাতিক উদ্বেগের প্রেক্ষাপটে এমন কথা বললেন তিনি।

শুক্রবার (১৫ নভেম্বর) সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, পিয়ংইয়ংয়ের মনুষ্যবিহীন আকাশ প্রযুক্তি কমপ্লেক্সের তৈরি বিভিন্ন ধরনের আত্মঘাতী অ্যাটাক ড্রোনের সর্বশেষ পরীক্ষা তদারকি করেছেন কিম। ড্রোনগুলো ভূমি ও সমুদ্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। কার্যকরভাবে নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র হিসেবে কাজ করতে পারে এগুলো।

প্রতিবেদনে বলা হয়েছে, তিনি দ্রুত একটি সিরিয়াল উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার এবং পুরোপুরি মাস প্রোডাকশনে যাওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। এই মানবহীন ড্রোনগুলো বিস্ফোরক বহণ করতে সক্ষম এবং শত্রুর লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হানতে পারে। কার্যত এগুলো গাইডেড ক্ষেপণাস্ত্র হিসেবে কাজ করে।বৃহস্পতিবারের পরীক্ষায় ড্রোনগুলো নির্ধারিত পথ অনুসরণ করে সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে কেসিএনএ জানিয়েছে।

বার্তা সংস্থাটি বলেছে, যে সুইসাইড অ্যাটাক ড্রোনগুলো বিভিন্ন পাল্লায় ব্যবহার করা হবে, তা ভূমি ও সমুদ্রের শত্রু লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হানার মিশন সম্পন্ন করবে।

কিম বলেন, ড্রোনগুলো ছিল একটি সহজভাবে ব্যবহারযোগ্য, আঘাত করার ক্ষমতার উপাদান, কারণ এগুলোর উৎপাদন খরচ তুলনামূলকভাবে কম এবং এদের বিস্তৃত ব্যবহারিক পরিসর রয়েছে।

তিনি আরো বলেন, উত্তর কোরিয়া সম্প্রতি চালকবিহীন প্রযুক্তি সিস্টেমে উন্নয়নকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করেছে এবং এগুলোকে দেশের সামগ্রিক সামরিক কৌশলের সঙ্গে একীভূত করার ওপর গুরুত্ব দিয়েছে।
সূত্র: আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com