সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক ‎ চোরের নজর এবার লবণ মাঠে ! পেকুয়ায় লবণ মাঠের পলিথিন ও লবণ নিয়ে গেল চোরেরা বিএমইউ জামে মসজিদে ঈদের জামাত সকাল ৮টায় বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের রাজধানী ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ গঠনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষনা করল বিসিবি খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে, সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না: তথ্যমন্ত্রী ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক ‎ পুলিশ ও র‌্যাবের শীর্ষ পদে বদলি জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী

স্পেনে কেয়ার হোমে অগ্নিকাণ্ডে নিহত ১০

  • আপডেট টাইম : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৭৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্কঃ স্পেনের একটি কেয়ার হোমে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে। ওই কেয়ার হোমে বয়স্ক এবং মানসিক ভাবে অসুস্থ লোকজন থাকেন বলে স্থানীয় কর্মকর্তা নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।দমকল বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, একটি ফায়ার ডোরের কারণে আগুন ছড়িয়ে পড়তে পারেনি। এছাড়া এক আঞ্চলিক কর্মকর্তা বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে কেয়ার হোমের কর্মীদের দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রশংসা করেছেন।

ওই কেয়ার হোমের এক পরিচালনাকারী বলেন, সম্ভবত কেউ ধূমপান করছিল এবং সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ওই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন বলেও জানা গেছে।

আরাগন অঞ্চলের জরুরি পরিষেবা দপ্তর সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে, ভিলাফ্রাঙ্কা দে ইব্রো শহরের জার্ডিনেস দে ভিলাফ্রাঙ্কার বাসভবনে শুক্রবার ভোরের দিকে আগুনের সূত্রপাত ঘটে।

দুর্ঘটনার সময় ওই কেয়ার হোমে ৬৯ জন বাসিন্দা এবং দুইজন কর্মী অবস্থান করছিলেন। দমকল কর্মীরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হন। আগুনের কারণে চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্টে লোকজন প্রাণ হারিয়েছেন বলে জানানো হয়।

ওই কেয়ার হোম থেকে ৫৬ জনকে অন্য একটি কেয়ার হোমে সরিয়ে নেওয়া হয়েছে। তারা সবাই সুস্থ আছেন।

২০০৮ সালে বৃদ্ধাশ্রম হিসেবে ওই ভবনের কার্যক্রম শুরু হয়। তবে সাম্প্রতিক সময়ে মানসিকভাবে অসুস্থ লোকজনকেও সেখানে সেবা দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com