সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

দিল্লিতে বেড়েই চলছে সড়ক দুর্ঘটনা, নিহত ২

  • আপডেট টাইম : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৭৯ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্কঃ বায়ুদূষণের ফলে এখনো ধোঁয়ার চাদরে ঢাকা দিল্লি। পরিস্থিতি এমন যে, সকাল ও রাতে দূষণের পরিমাণ যখন বেশি থাকে, তখন একটু দূরের জিনিসও দেখা যায় না। দৃষ্টিসীমাজুড়ে শুধু ধোঁয়াশা।মঙ্গলবার সকালে দিল্লির একিউআই ছিল পাঁচশর বেশি। প্রবল দূষণে দৃ্শ্যমানতা কমে যাওয়ায় সড়ক দুর্ঘটনা বেড়েই চলছে। গতকাল সড়ক ‍দুর্ঘটনায় নিহত হয়েছে ২ জন। আহত হয়েছে আরও অন্তত ৩৬ জন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ডয়েচে ভেলের প্রতিবেদন থেকে জানা যায়, ভারতে বায়ু দূষণের ফলে ভোরের দিকে বা রাতে হাইওয়েগুলোতে দৃ্শ্যমানতা খুবই কমে যাচ্ছে। মাঠ থেকে কুয়াশা উঠছে। দূষমের চাদরে তা আটকে যাচ্ছে। ফলে সামান্য দূরের জিনিসও দেখা যাচ্ছে না। এর ফলে নয়ডা এবং পশ্চিম উত্তরপ্রদেশে বিভিন্ন দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহী মারা গেছেন এবং ৩৬ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

বুলন্দশহর ও মৈনপুরীতে ট্রাকের ধাক্কায় দুইজন বাইক আরোহীর মৃত্যু হয়েছে। দুইটি জায়গাতেই বাইক আরোহীকে ধোঁয়াশার জন্য ট্রাকচালক দেখতে পায়নি।

ইস্টার্ন পেরিফেরিয়াল এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক খারাপ হয়ে রাস্তায় দাঁড়িয়েছিল। একটি বাস ধোঁয়াশার মধ্যে ট্রাকটি দেখতে পায়নি। সেটি সোজা গিয়ে ট্রাকে ধাক্কা মারে। ১২ জন যাত্রী আহত হয়েছেন।

আগ্রার কাছে ফিরোজাবাদে এই একই কারণে পরপর ছয়টি গাড়ি একে অপরকে ধাক্কা মেরেছে। আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতেও একই ধরনের ঘটনা ঘটেছে। দুইটি ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com