সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

তারেক রহমানের জন্মদিন আজ, উদযাপন করলে কঠোর ব্যবস্থা

  • আপডেট টাইম : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৮১ বার পঠিত

সিটিজেননিউজ ডেস্কঃ আজ ২০ নভেম্বর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬০তম জন্মদিন আজ।  ১৯৬৫ সালের ২০ নভেম্বর তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তিনি। ডাক নাম পিনো।

১/১১ সরকারের সময় বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমান ২০০৮ সালে লন্ডনে চলে যান। এরপর থেকে তিনি সপরিবারে সেখানেই বসবাস করছেন। বাবা জিয়াউর রহমানের গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির বগুড়া কমিটির সদস্য হিসেবে তার রাজনৈতিক জীবনের যাত্রা শুরু।

মাত্র ২২ বছর বয়সে ১৯৮৮ সালে তারেক রহমান বগুড়া জেলার গাবতলী থানা বিএনপির সদস্য হন। ২০০১ সালের নির্বাচনে মায়ের পাশাপাশি তারেক রহমানও দেশব্যাপী নির্বাচনি প্রচার চালান। ২০১৬ সালের ১৯ মার্চ ষষ্ঠ কাউন্সিলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে (এখন কারামুক্ত তিনি) তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

এদিকে, আজ তারেক রহমানের জন্মদিন হলেও পালনে নিষেধাজ্ঞা রয়েছে। গত ১১ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান আয়োজনে দলের পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

জানা যায়, তারেক রহমানের সিদ্ধান্তেই এই নিষেধাজ্ঞা। মঙ্গলবার (১৯ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সেই নিষেধাজ্ঞার কথা আবারও নেতাকর্মীদের স্মরণ করিয়ে দেয় বিএনপি। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com