শনিবার, ২০ জুন ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন মারা গেছেন

  • আপডেট টাইম : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৯২ বার পঠিত

আদালত প্রতিবেদকঃ সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন (৮৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এদিকে প্রয়াত বিচারপতির সম্মানে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আজ আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছেন। তবে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি ভবনের প্রশাসনিক কাজ চলবে।

রবিবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সুপ্রিম কোর্ট প্রশাসন এ তথ্য জানিয়েছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

শোক বর্তায় বলা হয়, আগামী মঙ্গলবার বাদ জোহর সুপ্রিম কোর্টের ইনার কোর্ট ইয়ার্ডে (আভ্যন্তরীণ অঙ্গনে) সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের জানাজার নামজ হবে। তার মৃত্যুতে রবিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ বন্ধ থাকবে।

এদিকে, মো. রুহুল আমিনের মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে রবিবার (২৪ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে। রবিবার সকালে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ তথ্য জানানো হয়েছে।

গণসংযোগ কর্মকর্তা জানান, সুপ্রিম কোর্টের ঐতিহ্য অনুযায়ী সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের স্মৃতির প্রতি প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে, সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির সব প্রশাসনিক কাজ চলমান থাকবে।

১৯৪১ সালের ১ জুন লক্ষীপুরে জন্ম সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের। তিনি ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এম এ করার পর ১৯৬৫ সালে এল এল বি করেন। ১৯৬৬ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। আর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তালিকাভুক্ত হন ১৯৮১ সালে।

১৯৯২ সালে তাকে হাইকোর্টের বিচারপতি করা হয়। এর ৯ বছর পর ২০০১ সালে তিনি নিয়োগ পান আপিল বিভাগে। ২০০৭ সালের ১ মার্চ মো. রুহুল আমিনকে দেশের পঞ্চদশ প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। ২০০৮ সালের ৩১ মে পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com