শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

শুটিং সেটে আহত ব্র্যাড পিট, ভিডিও ভাইরাল

  • আপডেট টাইম : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৯২ বার পঠিত

বিনোদন ডেস্কঃ হলিউডের তারকা অভিনেতা ব্র্যাড পিট। সম্প্রতি আসন্ন ছবি ‘এফ ওয়ান’ -এর শুটিং করার সময় ভয় পেয়ে যান। একটি গাড়ি দুর্ঘটনার দৃশ্য করার সময়, অভিনেতাকে হোঁচট খেতে দেখা যায় এবং পড়ে যান।

রেসিং গিয়ার পরিহিত ৫৯ বছর বয়সী এই অভিনেতা ক্রু দ্বারা ধরে রাখা প্যাডেড মাদুরের উপর পড়ার আগে দুর্ঘটনাস্থল থেকে দূরে সরে যেতে দেখা গেছে।

অভিনেতার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, পুরো রেসিং গিয়ার পরিহিত ব্র্যাড পিট দুর্ঘটনাস্থল থেকে পায়ে হেঁটে আসছেন এবং শেষে ক্রু মেম্বারদের পেতে রাখা একটি ম্যাটের উপরে পড়ে যান।

এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ব্র্যাড পিটের টিম অভিনেতার এফ ওয়ান সিনেমার চরিত্রের নাম নিয়ে হেলথ আপডেট শেয়ার করেছেন।

যেখানে লেখা হয়, ‘কোয়ালিফাইং রাউন্ডের সময় সানির শরীর একটু অসুস্থ হওয়ার মেডিক্যাল হেলপের প্রয়োজন পড়ে। ঘটনাটিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সনির স্বাস্থ্য এই মুহূর্তে আমাদের শীর্ষ অগ্রাধিকার। সানির শরীর সুস্থ থাকলেও তিনি আপাতত রেসে অংশগ্রহণ করবেন না। তিনি নিজের সেরে ওঠায় মনোনিবেশ করবেন। আমরা আরো আপডেট পেলে আপনাদের জানাব।

ব্র্যাড পিট অভিনীত আসন্ন আমেরিকান স্পোর্টস ড্রামাটি পরিচালনা করেছেন জোসেফ কোসিনস্কি। যিনি টম ক্রুজ হিট টপ গান: ম্যাভেরিক-এ তার কাজের জন্য পরিচিত। স্ক্রিপ্ট লিখেছেন এহরেন ক্রুগার। প্রযোজনা করেছেন জেরি ব্রুক হিমার, যিনি প্রযোজনাও করেছিলেন টপ গান।

২০২৫ সালের জুন মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এফ ওয়ান। হাভিয়ের বারদেম, টোবিয়াস মেনজিস, কেরি কনডন, সারাহ নাইলস এবং ইদ্রিস এলবার মতো তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ব্র্যাড পিট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com