শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ,শ্রী সুমন সরদার আটক রাস্তা নির্মাণে অনিয়মের তথ্য প্রকাশে ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ, সংবাদকর্মীকে প্রান নাশের হুমকি উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে

মোল্লা কলেজ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে

  • আপডেট টাইম : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৭৯ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃ রাজধানীর ডেমরা এলাকায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে (ডিএমআরসি) দিনভর সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে বিকেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সন্ধ্যার আগেই পুরো কলেজের নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী।

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় সরেজমিনে কলেজটির সামনে গিয়ে দেখা গেছে, সেনাবাহিনীর টিম বাইরে অবস্থান করছে। সাংবাদিক ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বাইরের সড়কে উৎসুক জনতার ভিড়।

কলেজ ভবনের অধিকাংশ কাচ ভেঙে পড়েছে। ভবনজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাচের টুকরো। ক্লাসরুম, অফিস কক্ষ ও লিফট ধ্বংস থেকে বাদ যায়নি কোনো কিছু।

‘ভুল চিকিৎসায়’ মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হালদারের মৃত্যুকে কেন্দ্র করে গতকাল রোববার রাজধানীর পুরান ঢাকার ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে হামলা ও ব্যাপক ভাঙচুর চালায় শিক্ষার্থীরা। এ সময় বিক্ষুব্ধরা সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজেও ভাঙচুর চালায়। এতে ঢাকার ৩৫টিরও বেশি কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। এর জেরে আজ ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর চালায় সোহরাওয়ার্দী ও নজরুল কলেজের শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com