রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নওগাঁ শহরের হরিজনপল্লী এবং নুনিয়াপট্টিতে মাদক প্রতিরোধে জেলা পুলিশের দৃঢ় প্রতিজ্ঞা ‎পিরোজপুর সদর উপজেলায় পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধন India’s safe National motherhood day observed in West Bengal জয়পুরহাটে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ মনোনয়ন ফরম নিতে এসে তোপের মুখে কনকচাঁপা থালাপতির সিনেমায় পাইরেসির থাবা, উত্তাল দক্ষিণী ইন্ডাস্ট্রি ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু খাল দখলকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি : পানিসম্পদ মন্ত্রী ‎উত্তরা পূর্ব থানায় কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত ‎নৈতিক সমাজ গঠনে কুরআনের জ্ঞান অপরিহার্য — ড. রেজাউল করিম

গ্লোবাল লিগে এমন ম্যাচও হারল রংপুর!

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৭৮ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদকঃ ১৯ বলে দরকার ১৩ রান। হাতে ৬ উইকেট। এমন ম্যাচও হারা যায়? উত্তর হবে- যায়। কেননা বাংলাদেশ ক্রিকেটে তো এমন চিত্র হরহামেশাই দেখা যায়। বিপিএল তো আর বাংলাদেশ ক্রিকেটের বাইরে নয়। তাই নিজেদের দৃষ্টিকটু হারের ঐতিহ্য বাঁচিয়ে রাখার দায়িত্ব নিশ্চয়ই নিজেদের কাঁধে নিয়েছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স!

গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স যেভাবে হারল তা অনেকের কাছে মনে হবে অবিশ্বাস্য। এক পর্যায়ে ২৫ বলে তাদের জিততে চাই ১৭ রান, হাতে ৬ উইকেট। কিন্তু সেই ম্যাচটিতেও পারল না রংপুর। টাই করে ম্যাচ নিয়ে যায় সুপার ওভারে। তারপর এক বল বাকি থাকতেই হেরে যায়।

বাংলাদেশের প্রথম দল হিসেবে বৈশ্বিক কোনো টি-টোয়েন্টি লিগে খেলতে প্রথম ম্যাচেই এমন অভিজ্ঞতা হলো রংপুরের। গ্লোবাল সুপার লিগে হ্যাম্পশায়ার হকসের বিপক্ষে নুরুল হাসান সোহানের দল হেরে গেল সুপার ওভারের লড়াইয়ে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে হ্যাম্পশায়ার প্রথমে ব্যাট করতে নেমে তুলে ২০ ওভারে ১৩২ রান। শান মাসুদ ৪১ বলে সর্বোচ্চ ৫৬ রান। রংপুরের পক্ষে ইংল্যান্ডের পেসার জ্যাক চ্যাপেল ২৩ রানে শিকার করেন ৫ উইকেট।

অথচ খেলার শেষ ওভারে জিততে রংপুরের প্রয়োজন পড়ে ৭ রানের। জেমস ফুলার সর্বনাশ করে দেন বল হাতে। শেষ বলে রংপুরের দরকার চাই ৩ রান। ২ তুলতে পারল তারা। যার অর্থ ম্যাচ টাই।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সুপার ওভারে হ্যাম্পশায়ারের হয়ে বল করেন ক্রিস উড। তার বিরুদ্ধে ৬ বলে রংপুর তুলে ১২ রান। জ্যাক চ্যাপেলকে বল হাতে দেয় রংপুর। কিন্তু হ্যাম্পশায়ারের বোলিংয়ের নায়ক জেমস ফুলার ব্যাট হাতে চমক দেখিয়ে ১ বল আগেই জয়ের বন্দরে নোঙর করেন।

সংক্ষিপ্ত স্কোর-

হ্যাম্পশায়ার হকস: ২০ ওভারে ১৩২/১০ (প্রেস্ট ১২, ওর ২৮,  শান মাসুদ ৫৬, অ্যালবার্ট ১১, অর্গ্যান ৩, ফুলার ১২; শেখ মেহেদি ৪-০-৩৩-০, সাইফ উদ্দিন ৪-০-২২-১, চ্যাপেল ৪-০-২৩-৫, টেইলর ১-০-৭-০, রিশাদ ৪-০-২৩-১, সৌম্য ১-০-১০-০, হারমিত ২-০-১৩-২)।

রংপুর রাইডার্স: ২০ ওভারে ১৩২/৮ (টেলর ২০, সৌম্য ২৭, ম্যাডসেন ১৫, আফিফ ০, সোহান ২৪, খুশদিল ২৫, শেখ মেহেদি ৩, হারমিত ৪, সাইফ উদ্দিন ২*, রিশাদ ৩*; উড ৪-০-২০-১, ব্রিগস ৪-০-১৮-১, ডসন ৪-০-২৩-২, ফুলার ৩-০-১৭-২)।

ফল: সুপার ওভারে হ্যাম্পশায়ার জয়ী
ম্যাচসেরা: শান মাসুদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com