শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:০২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের ধারণা কিম জং উনের সঙ্গে বৈঠক ইতিবাচক হতে পারে : দ. কোরিয়ার প্রধানমন্ত্রী রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ জনের দাফন সম্পন্ন পরিবর্তন আনতে,প্রধানমন্ত্রী ব্রিগেড সমাবেশ এর প্রস্তুতি চলছে জোর কদমে বাগদাদে নতুন করে বিস্ফোরণের শব্দ জাতীয়তাবাদী চেতনাকে বেগবান করতে জাসাসকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: মীর হেলাল দুমকি উপজেলায়, নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক আহত।। কোস্ট গার্ডের অভিযানে ১০ লাখ টাকার বিদেশি মদসহ মাদক কারবারি আটক জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রমনায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার পাঁচজনকে সাজা প্রদান এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী

জাতীয় আয়কর দিবস আজ

  • আপডেট টাইম : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৭৮ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃ জনগণকে কর দিতে উৎসাহিত করতে প্রতি বছর ৩০ নভেম্বর আয়কর দিবস উদযাপন করে আসছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ শনিবার (৩০ নভেম্বর) সেই তারিখ হলেও জাতীয় আয়কর দিবস উদযাপিত হচ্ছে না। যদিও অফিসিয়ালভাবে ওই দিবস বাতিল বা পরিবর্তন করা হয়নি।

ক্ষমতার পরিবর্তন ও পরিবর্তিত পরিস্থিতিতে এবার ভিন্ন কোনো দিনকে জাতীয় আয়কর দিবস ঘোষণা দেওয়ার কথা জানিয়েছিল এনবিআর। তবে এখনো তা নির্ধারণ করা হয়নি।

আজকের আয়কর দিবস দিয়ে জানতে চাইলে এনবিআর পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ মু’মেন বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য আমার জানা নেই, কোনো নির্দেশনা আমরা পাইনি।

জানা গেছে, এতদিন ৩০ নভেম্বর আয়কর দিবস হিসেবে উদযাপিত হলেও এ বছর থেকে আর এদিন উদযাপন না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। কিছুদিনের মধ্যে নতুন আয়কর দিবস ঘোষণা করা হবে।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, রিটার্ন দাখিলের শেষ দিনকে আয়কর দিবস হিসেবে উদযাপন করা হয়। তবে ওইদিন কর অফিসগুলোকে যথেষ্ট ব্যস্ততার মধ্য দিয়ে যেতে হয়। সে কারণে আমরা ভাবছি ভিন্ন কোনো দিন জাতীয়ভাবে আয়কর দিবস হলে উদযাপন ও উৎসবের আমেজ বাড়বে।

২০১৬ সাল থেকে ৩০ নভেম্বর আয়কর দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে। এর আগে ১৫ সেপ্টেম্বর আয়কর দিবস উদযাপিত হতো। ২০০৮ সাল থেকে আয়কর দিবস পালন শুরু হয়।

চলতি বছর এরই মধ্যে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছে। দেশে বর্তমানে এক কোটি ১০ লাখের বেশি কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) করদাতা রয়েছেন। ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ৪৪ লাখ করদাতা রিটার্ন দাখিল করেন, যার মধ্যে মাত্র ৫ লাখ রিটার্ন অনলাইনে জমা দেওয়া হয়েছিল। চলতি বছরে এখন পর্যন্ত ৫ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com