শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাফুফের ১৫তম সদস্য নির্বাচিত হলেন মনি

  • আপডেট টাইম : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৭৫ বার পঠিত

ক্রীড়া ডেস্কঃ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির ১৫তম সদস্য নির্বাচিত হলেন সাইফুর রহমান মনি। আজ শনিবার বাফুফে ভবনে অনুষ্ঠিত ভোটের লড়াইয়ে সাবেক এই ফুটবলার ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী এখলাস উদ্দিন পেয়েছেন ৫১ ভোট।

বাফুফে ভবনে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। ১৩৩ কাউন্সিলরের মধ্যে ১০৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সবগুলো ভোটই বৈধ হয়েছে বলে নির্বাচন শেষে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন।

সাইফুর রহমান নির্বাচন আগেও বাফুফের নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে পাস করতে পারেননি। এবার কঠিন পরীক্ষায় পাস করে জায়গা করে নিয়েছেন বাফুফের নির্বাহী কমিটিতে।

এ নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গতা পেলো বাফুফের নির্বাহী কমিটি। ২১ সদস্যের কমিটির মধ্যে ২৬ অক্টোবর ২০ জন নির্বাচিত হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com