মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ড্যাপ বাস্তবায়নে ৭ সদস্যের উপদেষ্টা কমিটি

  • আপডেট টাইম : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৬৭ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃ ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফকে প্রধান করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়নে উপদেষ্টা কমিটি গঠন করেছে সরকার। এই কমিটি ড্যাপ তদারকি ও প্রযোজ্য ক্ষেত্রে সংশোধনীর সুপারিশ দিতে পারবে।

সাত সদস্য বিশিষ্ট এ কমিটির আহ্বায়ক করা হয়েছে ভূমি উপদেষ্টাকে। এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা।

এছাড়া সহায়তাদানকারী কর্মকর্তা হিসেবে কমিটিতে থাকছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, ভূমি মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, বিদ্যুৎ বিভাগের সচিব, রেলপথ মন্ত্রণালয়ের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব এবং সেতু বিভাগের সচিব। কমিটিতে ‘সচিব’ বলতে সিনিয়র সচিবও অন্তর্ভুক্ত হবেন বলেও জানানো হয়েছে৷

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক প্রণীত ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়ন মনিটরিং ও প্রযোজ্য ক্ষেত্রে সংশোধনী আনয়নের সুপারিশ করা। কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে। কমিটির সভা প্রয়োজন অনুসারে অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com