রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার রাজশাহীতে ঈদের কেনাকাটায় ব্র্যান্ডের শোরুমে ছুটছেন বিত্তবানরা যশোরের একটি মসজিদে ইতিকাফে বোসেছে দেশি-বিদেশি মোট ১৬০০ জন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: সাবেক কাউন্সিলর মিন্টু দুই দিনের রিমান্ডে কোম্পানি করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ালো এনবিআর কাউকে ঈদের আনন্দ থেকে বঞ্চিত করা যাবে না—সেলিম উদ্দিন গণভোটের রায় বাস্তবায়ন করার আগে সংবিধানে সংশোধন আনতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বরিশালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন

ধর্ষক-নিপীড়ক-হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯
  • ৩১২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ধর্ষক-নিপীড়ক ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। শুক্রবার (১৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে নারী-শিশু নির্যাতন-ধর্ষণ-হত্যা বেড়েই চলেছে। প্রতিদিন পত্রিকা খুললেই খুন-ধর্ষণ-অপহরণ-নির্যাতনের ঘটনা দেখা যায়। একটি নির্যাতনের ঘটনা বিভৎসতায়, বর্বরতায় আগেরটিকে ছাপিয়ে যাচ্ছে। চলতি বছরের প্রথম ছয় মাসে দুই হাজার ৮৩ নারী-শিশু ধর্ষণ-হত্যা-যৌন নিপীড়ন-উত্ত্যক্তকরণসহ নানাধরনের নির্যাতনের শিকার হয়েছেন। বিশেষভাবে শিশু ধর্ষণ ও যৌন নিপীড়ন ভয়াবহভাবে বেড়ে গেছে। শিশুদের কাউকে খেলতে গেলে, কাউকে চকলেটের লোভ দেখিয়ে, কাউকে লিপিস্টিক দিয়ে সাজিয়ে দেয়ার কথা বলে ধর্ষণের পর হত্যা করা হচ্ছে। নিরাপত্তাহীনতা এমন জায়গায় পৌঁছেছে যে কন্যা শিশুদের একটি স্বাভাবিক শৈশব পাওয়াটাই অলীক কল্পনায় পরিণত হয়েছে।
বক্তরা আরও বলেন, আবার নির্যাতনের প্রতিবাদ করলে প্রতিবাদকারীদের ওপর হামলা হচ্ছে, হত্যা করা হচ্ছে। ফেনীর নুসরাত অন্যায়ের প্রতিবাদ করেছিল তাই তাকে পুড়িয়ে মারা হলো। নারী-শিশু নির্যাতন এতো ভয়াবহ মাত্রায় আসার একটি অন্যতম কারণ বিচার না হওয়া। একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে চলেছে, যদি দৃষ্টান্তমূলক শাস্তি পেত অপরাধীরা তাহলে ধর্ষকরা ভয় পেত, সামাজিকভাবে বিচ্ছিন্ন হতো।

সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শম্পা বসুর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দিলরুবা নূরীর পরিচালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহিলা ফোরামের ঢাকা নগর শাখার সদস্য রুখসানা আফরোজ আশা, নারী নেত্রী ডা. মনীষা চক্রবর্তী, জেসমিন আক্তার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা নগর শাখার সাধারণ সম্পাদক মুক্তা বাড়ৈ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com