সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক নাঈম হোসেন তালুকদার ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ২ হাজার ১৬৭টি মামলা সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে: কৃষিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া মুন্সীগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন। রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত মোহাম্মদপুরে বসিলা ব্রিজের নিচে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য আইএইচএফ ট্রফিতে দুই বিভাগে রূপা জিতল বাংলাদেশ যুদ্ধবিরতি আলোচনায় তেহরানে কাতারের প্রতিনিধি দল

১৯ ডিসেম্বর আন্তর্জাতিক অস্ত্র মেলা শুরু হচ্ছে ভিয়েতনামে

  • আপডেট টাইম : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৮২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্কঃ ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে আন্তর্জাতিক অস্ত্র মেলা অনুষ্ঠিত হচ্ছে। ১৯ ডিসেম্বর এই মেলা শুরু হবে। এতে স্থানীয়ভাবে তৈরি নানা ধরনের অস্ত্র প্রদর্শন করবে ভিয়েতনাম।

ভিয়েতনামের লক্ষ্য হলো অভ্যন্তরীণ প্রতিরক্ষা শিল্পকে বাড়ানো ও সামরিক সরঞ্জাম রপ্তানি করা।

২৫০টি প্রদর্শনকারীদের মধ্যে বিশ্বের শীর্ষ কোম্পানি মেলায় অংশ নেবে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও তুরস্ক। তাছাড়া ইসরায়েল, ইরান, রাশিয়া ও ইউক্রেনের অস্ত্র কোম্পানিও এতে অংশ নেবে।

দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম মূলত অস্ত্র আমদানির ওপর নির্ভরশীল। দেশটি বিশেষ করে রাশিয়া থেকে অস্ত্র আমদানি করে থাকে।

সম্প্রতি ভিয়েতনাম নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে বিনিয়োগ শুরু করেছে। কারণ দক্ষিণ চীন সাগরে প্রায়ই চীনের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে দেশটি।

ভিয়েতনামের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অভ্যন্তরীণ প্রতিরক্ষা শিল্প সমৃদ্ধে মনোযোগ দেওয়া হচ্ছে। বর্তমানে সামরিক সরঞ্জাম রপ্তানি অগ্রাধিকার।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাষ্ট্রীয় মালিকানাধীন ও স্থানীয় কোম্পানিগুলো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন, আকাশ প্রতিরক্ষা রাডার, সাঁজোয়াযান ও আর্টিলারি প্রদর্শন করবে।

সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com