মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

ঢাকাকে কাঁদিয়ে এনসিএল টি-টোয়েন্টির প্রথম চ্যাম্পিয়ন রংপুর

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৮৫ বার পঠিত

ক্রীড়া ডেস্কঃ কোয়ালিফায়ার ১-এর মতো ফাইনালেও রংপুরের সঙ্গে পারলো না ঢাকা মেট্রো। ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির ট্রফি উঠলো রংপুরের হাতেই। আজ মঙ্গলবার ঢাকা মেট্রোকে ফাইনালে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আকবর আলীর দল।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) আগে ব্যাট করতে নেমে মাত্র ৬২ রানে গুঁটিয়ে যায় ঢাকা মেট্রো। জবাব দিতে নেমে ৫২ বল এবং ৫ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় রংপুর।

সহজ লক্ষ্য তাড়া শুরুটা ভালো হয়নি রংপুরের। মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন ওপেনার মামুন। ৩ বল খেলে খালি হাতে ফেরেন নাইম হাসান। ১৮ বলে ৯ রান করে আউট হন আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ান।

আর অধিনায়ক আকবর আলী শূন্য রানে আউট হলে দলীয় ১৮ রানে ৪ উইকেট হারায় রংপুর। তবে ১১ বলে ১৪ রান করে দল জয়ের পথে এগিয়ে নেন আরিফুল হক।

শেষ পর্যন্ত তানভীর হায়দারের ৮ রান এবং এনামুল হকের অপরাজিত ১৪ রানে ভর করে ৫২ বল এবং ৫ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় রংপুর।

এর আগে, ব্যাট করতে নেমে মাত্র ৮ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা মেট্রো। ১৬ ওভার ৩ বল খেলে মাত্র ৬২ রান তুলতে পেরেছে রাজধানীর দলটি। সর্বোচ্চ ১৪ রানের ইনিংস খেলে শামসুর রহমান শুভ এবং ১৩ রান করেন আবু হায়দার রনি।

রংপুরের হয়ে মুকিদুল ইসলাম ও আলাউদ্দিন বাবু তিনটি করে উইকেট শিকার করেন। এ ছাড়াও রবিউল হক, মোহাম্মদ রিজওয়ান এবং আরিফ আহমেদ একটি করে উইকেট শিকার করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com