শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ঝিনাইদহে জামায়াত-বিএনপি সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক সম্মানী ভাতা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ পররাষ্ট্রমন্ত্রীর ১৬ মার্চ দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় বিপাকে যুক্তরাষ্ট্র: উত্তরণের পথ খুঁজছেন ট্রাম্প ট্রাম্পের ধারণা কিম জং উনের সঙ্গে বৈঠক ইতিবাচক হতে পারে : দ. কোরিয়ার প্রধানমন্ত্রী রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ জনের দাফন সম্পন্ন পরিবর্তন আনতে,প্রধানমন্ত্রী ব্রিগেড সমাবেশ এর প্রস্তুতি চলছে জোর কদমে বাগদাদে নতুন করে বিস্ফোরণের শব্দ জাতীয়তাবাদী চেতনাকে বেগবান করতে জাসাসকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: মীর হেলাল

বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় যা বললেন শান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৭২ বার পঠিত

বিনোদন ডেস্কঃ আজ (২৪ ডিসেম্বর) ভোররাতে বলিউড গায়ক শানের পশ্চিম বান্দ্রার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১৫ তলা অভিজাত ফ্ল্যাটের ১২ তলায় থাকেন এ গায়ক। তবে আগুন লাগে ৭ তলায়। ফ্ল্যাটজুড়ে কালো ধোঁয়ায় ঢেকে যায়।

শান বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে সপ্তম তলায় আগুন লাগে। আমরা তখন ঘুমাচ্ছিলাম। রাত ১টার দিকে ঘুম ভাঙে। ততক্ষণে ৭তলা ও নিচের অন্যান্য তলা থেকে বেশিরভাগ মানুষ নিচে নেমে যান। আমাদের ছাদে যেতে বলা হয়েছিল, কিন্তু ছাদে তখন তালাবন্ধ। ধোঁয়াও ক্রমাগত বাড়ছিল। তাই আমরা ১৪ তলায় আমাদের প্রতিবেশী, মিসেস কাজীর বাড়িতে আশ্রয় নিই।আমরা প্রায় ৪০ মিনিট সেখানে ছিলাম, যতক্ষণ না দমকলকর্মীরা আমাদের উদ্ধার করে নিয়ে যান।

শান আরও বলেন, ‘আগুনে সপ্তম তলা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। ষষ্ঠ ও অষ্টম তলা আংশিক পুড়ে গেলেও বহুতলের অন্যান্য অংশ তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। আমাদের বাড়িও ঠিক আছে। আমরাও ঠিক আছি।

এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৪টি ইঞ্জিন ও দমকলের অন্যান্য গাড়ি। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com