বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

মানুষকে উদ্বুদ্ধ করে গণঅভ্যুত্থানে জনগণের পার্লামেন্ট প্রতিষ্ঠা

  • আপডেট টাইম : রবিবার, ২১ জুলাই, ২০১৯
  • ৩৪২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ‘জনগণকে উদ্বুদ্ধ করে তাদের বাঁচার অধিকার, নিরাপত্তার অধিকার ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করতে হবে। আসুন, আমরা মানুষের মাঝে ছড়িয়ে পড়ি, মানুষকে উদ্বুদ্ধ করে গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের পার্লামেন্ট তৈরি করি।’

শনিবার চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি এলাকার নুর আহমদ সড়কে আয়োজিত সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি ছিলেন।

তিনি বলেন, এ নির্বাচন কমিশন দিয়ে কখনও অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব না। এ কমিশনকে বাতিল করে সম্পূর্ণ নতুনভাবে সবার কাছে গ্রহণযোগ্য মানুষ দিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। যে নির্বাচন আমরা করেছি, তা বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে হবে।

জনতার উদ্দেশে তিনি বলেন, আপনাদের মনে আছে তত্ত্বাবধায়ক সরকার ছিল। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কোনো নির্বাচন নিয়ে কোনো সমস্যা হয়েছে ? হয় নাই।

২০১২ সালে বিচার বিভাগকে ব্যবহার করে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। যাতে করে দলকে ব্যবহার করে, ক্ষমতাকে ব্যবহার করে নির্বাচনী বৈতরণী পার হতে পারে। তারা সমস্ত নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে- বলেন বিএনপি মহাসচিব।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের থানায় থানায়, গ্রামে গ্রামে যেতে হবে, ইউনিয়নে ইউনিয়নে যেতে হবে, মানুষের মাঝে ছড়িয়ে পড়তে হবে। জনগণকে উদ্বুদ্ধ করে তাদের বাঁচার অধিকার, নিরাপত্তার অধিকার ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করতে হবে।

মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া ৩০-৪০ বছর দেশের মানুষের জন্য সংগ্রাম করেছেন। স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলন করে দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। অথচ তার বিরুদ্ধে এখনও ৩৬টি মামলা দেয়া আছে। বিএনপির এমন কোনো নেতাকর্মী নেই, যার বিরুদ্ধে মামলা হয়নি। আজ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নেই। তার ব্লাড প্রেসার ও সুগার ওঠানামা করছে। কিন্তু বেগম জিয়ার প্রাপ্য চিকিৎসাসেবা তাকে দেয়া হচ্ছে না।

নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, খালেদা জিয়ার আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। ডাক আসার সঙ্গে সঙ্গে মাঠে নেমে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।

দেশে বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, দেশের অনেক জায়গায় বন্যা হচ্ছে। লাখো মানুষ কষ্ট পাচ্ছে। কিন্তু সেদিকে সরকারের মাথাব্যথা নেই। বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন না সরকারের কর্তা ব্যক্তিরা। তারা জনগণের ভোটাধিকার হরণ করে এখন মৌলিক অধিকারও হরণ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com