বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা, আহত ওসি জাহিদ ও এসআই তরুণ; গ্রেফতার ৪ প্রতিটি মানুষের প্রয়োজন পুলিশ ও সাংবাদিক, তবু দায়িত্ব পালনে হামলার শিকার ওসি জাহিদ ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন

বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে প্রিয়া সাহার অভিযোগে

  • আপডেট টাইম : রবিবার, ২১ জুলাই, ২০১৯
  • ৩৯৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের যে অভিযোগ করেছেন তার সঙ্গে আমরা একমত নই।

তিনি বলেন, এমন অভিযোগে সারাবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এমন গুরুতর অভিযোগের আগে অবশ্যই বিষয়টি নিয়ে ভেবে দেখা উচিত ছিল।
গোলাম মোহাম্মদ কাদের এমপি আরও বলেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারাও প্রিয়া সাহার অভিযোগে দ্বিমত প্রকাশ করেছেন।

শনিবার এক বিবৃতিতে জিএম কাদের বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির গৌরবোজ্জ্বল ঐতিহ্য রয়েছে। পৃথিবীর অনেক দেশেই বাংলাদেশের মতো সম্প্রীতির এমন দৃষ্টান্ত নেই।

বাংলাদেশে শত বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য যেন অটুট থাকে সে জন্য সকলকে সচেতন থাকতেও আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।

ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহার অভিযোগের অনুরূপ প্রতিবাদ জানিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা বেগম রওশন এরশাদ এবং পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com