শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ,শ্রী সুমন সরদার আটক রাস্তা নির্মাণে অনিয়মের তথ্য প্রকাশে ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ, সংবাদকর্মীকে প্রান নাশের হুমকি উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে

৪০তম বিসিএসের ফল আগস্টের প্রথম সপ্তাহে

  • আপডেট টাইম : রবিবার, ২১ জুলাই, ২০১৯
  • ৩১৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে ঈদের আগেই। নাম প্রকাশ না করার শর্তে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

পিএসসি সূত্রে জানা গেছে, ৪০তম বিসিএসের প্রিলিমিনারি ফল প্রকাশের কাজ শেষ পর্যায়ে। ঈদুল আজহার আগে ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নিয়ে পিএসসিতে কাজ করা হচ্ছে।
এদিকে আরেকটি সূত্র জানায়, সবকিছু ঠিক থাকলে আগস্ট মাসের প্রথম সপ্তাহে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি ফল প্রকাশ হতে পারে। এরইমধ্যে ওএমআর শিট মার্কিংয়ের কাজ শেষ হয়েছে। এখন চূড়ান্ত ফল প্রস্তুতের কাজ চলছে।

উল্লেখ্য, গত ৩ মে সারাদেশে একযোগে ৪০তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় এবার ৪ লাখ ১২ হাজার ৫৩২ চাকরিপ্রার্থী অংশ নেন। এর আগে, গত বছরের সেপ্টেম্বরে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেয়ার কথা রয়েছে, যার মধ্যে ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেয়া হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com