বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উত্তরায় ফুটপাত ও রাস্তা অবৈধ দখল রোধে অভিযান চট্টগ্রামে ৫ ইটভাটা মালিককে ৩০ লাখ টাকা জরিমানা ত্রিশালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই বছর পর গ্রেফতার ‘মিরু ড্রাইভার’ অবৈধ ভাবে বালি উত্তোলনের মহোৎসব,ফসলি জমি ধ্বংসের মুখে—প্রশাসনের হস্তক্ষেপ জরুরি বান্দরবানের লামায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে মুখ চেপে নির্যাতনের অভিযোগ মার্চে এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি জানালেন প্রধানমন্ত্রী ১২৫ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন বিগত সরকারের আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: প্রধানমন্ত্রী কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী

বাংলাদেশ পুনর্গঠনে বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৬৭ বার পঠিত

সিটিজেননিউজ ডেস্কঃ বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আন্না বিয়ার্দে বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের সমর্থন পুনরায় নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি বিশ্বব্যাংকের পক্ষ থেকে সহায়তার প্রতিশ্রুতি দেন। সংবাদমাধ্যম বাসসের বরাতে এ তথ্য জানা গেছে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে এ তথ্য জানান।

বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আন্না বিয়ার্দে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে বলেন, আমি আমাদের সমর্থন প্রকাশ করতে চাই। আপনারা যেকোনো সহায়তার জন্য আমাদের ওপর নির্ভর করতে পারেন।

তিনি আরও উল্লেখ করেন, ব্যাংকটি বছরের দ্বিতীয়ার্ধে বাংলাদেশের প্রতি তাদের সমর্থন প্রসারিত করতে আগ্রহী।

আলোচনায় আন্না বিয়ার্দে ও অধ্যাপক ইউনূস জুলাই বিপ্লব, অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি এবং দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com