শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তরুণ নেতৃত্বে আলোচনায় আদাবর থানা যুবদল নেতা সজীব আহমেদ রানা গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ,শ্রী সুমন সরদার আটক রাস্তা নির্মাণে অনিয়মের তথ্য প্রকাশে ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ, সংবাদকর্মীকে প্রান নাশের হুমকি উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক

ফেব্রুয়ারিতে ঘটবে ট্রাম্প-মোদির সাক্ষাৎ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৮১ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ ঘটবে আগামী ফেব্রুয়ারিতে। সোমবার ট্রাম্প নিজেই সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন ফ্লোরিডার সামরিক ঘাঁটি জয়েন্ট বেস অ্যান্ড্রুজে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন ট্রাম্প। মার্কিন বিমানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি বলেন, “নরেন্দ্র মোদির সঙ্গে আমার আজ (সোমবার) সকালে দীর্ঘক্ষণ টেলিফোনে কথা হয়েছে। আগামী মাসে, অর্থাৎ ফেব্রুয়ারিতেই তিনি হোয়াইট হাউসে আসছেন। ভারতের সঙ্গে বরাবরই আমাদের সম্পর্ক ভালো।”

টেলিফোনে মোদির সঙ্গে কী কী ইস্যুতে কথা হয়েছে— সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যুতেই আমরা কথা বলেছি।”

প্রসঙ্গত, নরেন্দ্র মোদি এবং ডোনাল্ড ট্রাম্প পরস্পরের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকা অবস্থায় সর্বশেষ বিদেশ সফরে ভারতে এসেছিলেন ট্রাম্প। ২০২০ সালের ফেব্রুয়ারির সেই সফরে গুজারাটের রাজধানী আহমেদাবাদে লাখ লাখ মানুষের সমাবেশে বক্তৃতা দিয়েছিলেন তিনি।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ৩ জন বিদেশি নেতার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ট্রাম্প। মোদি তাদের মধ্যে একজন।

সূত্র : এএফপি, এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com