সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নববর্ষ উদযাপনে জাতীয়ভাবে যেসব কর্মসূচি নেওয়া হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা : প্রতিটি কক্ষে সিসিটিভি স্থাপনসহ কেন্দ্র সচিবদের ১১ দফা নির্দেশনা পাবনা প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময় খাগড়াছড়ির গুইমারায় বজ্রপাতে একজনের মৃত্যু ডিএমপিতে তিন কর্মকর্তার পদায়ন, নতুন মুখপাত্র নাসিরুদ্দিন চিকিৎসা সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন হাকিম সৈয়দ শিব্বির আহমেদ শিবলী ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত গাজীপুরে ৩ হাজার লিটার তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জরিমানা কৃষিমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ জাপানি শিক্ষকদের তত্ত্বাবধানে ভাষা শিখবেন বাংলাদেশিরা; শিগগিরই সমঝোতা স্মারক

রেলের কর্মীদের সব দাবি পূরণ সম্ভব নয় : অর্থ উপদেষ্টা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৭৫ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃ কিছুদিন আগেই রেলের কর্মচারীদের যৌক্তিক দাবি পূরণ করা হয়েছে। এখন আর কোনো দাবি মানা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৮ জানুয়ারী) সকালে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থ উপদেষ্টা।

অর্থ উপদেষ্টা বলেন, রেলওয়ের আন্দোলনরত রানিং স্টাফদের ওভারটাইমসহ কিছু বিষয়ে ৮ থেকে ১০ দিন আগেই বরাদ্দ দেওয়া হয়েছে। গ্র্যাচুইটিসহ আরও দাবি আছে। হঠাৎ করেই এত অর্থের সংকুলান করা কঠিন।

জানা গেছে, অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা সংক্রান্ত সমস্যার সমাধান না হওয়ায় কর্মবিরতি পালন করছেন রেলওয়ের রানিং স্টাফরা।

সোমবার রাত ১২টার আগে কমলাপুর থেকে ট্রেন ছেড়ে গেলেও মধ্যরাত থেকে শিডিউলে থাকা ট্রেনগুলোতে ওঠেননি রানিং স্টাফরা।

এর আগে, সোমবার রেল ভবনে বৈঠকের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন রানিং স্টাফরা।

রেলওয়ের কর্মীদের অভিযোগ, দিনে ৮ ঘণ্টার জায়গায় রানিং স্টাফদের কাজ করতে হয় ১৫ থেকে ১৮ ঘণ্টা।

রেলের নেতারা বলছেন, দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরির দাবি জানানোর পরও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com