সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নববর্ষ উদযাপনে জাতীয়ভাবে যেসব কর্মসূচি নেওয়া হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা : প্রতিটি কক্ষে সিসিটিভি স্থাপনসহ কেন্দ্র সচিবদের ১১ দফা নির্দেশনা পাবনা প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময় খাগড়াছড়ির গুইমারায় বজ্রপাতে একজনের মৃত্যু ডিএমপিতে তিন কর্মকর্তার পদায়ন, নতুন মুখপাত্র নাসিরুদ্দিন চিকিৎসা সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন হাকিম সৈয়দ শিব্বির আহমেদ শিবলী ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত গাজীপুরে ৩ হাজার লিটার তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জরিমানা কৃষিমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ জাপানি শিক্ষকদের তত্ত্বাবধানে ভাষা শিখবেন বাংলাদেশিরা; শিগগিরই সমঝোতা স্মারক

৩০ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার: খাদ্য উপদেষ্টা

  • আপডেট টাইম : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬১ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃ খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, রমজানকে সামনে রেখে খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে মার্চ ও এপ্রিলে দেড় লাখ টন করে মোট ৩ লাখ টন চাল দেওয়া হবে। এ কর্মসূচির আওতায় ৩০ টাকা কেজি দরে ১৫ কেজি করে চাল পাবে ৫০ লাখ পরিবার।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশে এখন পর্যন্ত যত ভালো নির্বাচন হয়েছে সেটা প্রশাসনের হাত দিয়ে হয়েছে। আবার খারাপ নির্বাচনও প্রশাসনের হাত দিয়েই হয়েছে। প্রশাসনকে যেভাবে ব্যবহার করা হয়, সেভাবেই তারা কাজ করে। আমরা আশা করব, অন্তর্বর্তী সরকারের সময়ে প্রশাসনের হাত দিয়েই ভালো নির্বাচন হবে।

ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার আরও বলেন, আগামী ১০ মার্চের মধ্যে ভূমি ব্যবস্থাপনায় ৮০ শতাংশ ই-নামজারির কাজ শেষ হবে অর্থাৎ জমির নামজারির জন্য ৮০ শতাংশ ডিজিটালের কাজ শেষ হবে।

জমির নামজারি (মিউটিশন) করাও ডিজিটাল পদ্ধতির কাজ চলমান রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ভূমির কাগজপত্রের কাজ নিয়ে মানুষের হয়রানি বন্ধে সব ধরনের ব্যবস্থা নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। জেলা প্রশাসকরা যাতে এ কাজে সহায়তা করেন সে ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com