রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

কনসার্ট স্থগিত, হাসপাতালে ভর্তি শাকিরা

  • আপডেট টাইম : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮১ বার পঠিত

বিনোদন ডেস্কঃ পেটে ব্য়থা নিয়ে হাসপাতালে ভর্তি কলম্বিয়ান জনপ্রিয় পপ তারকা শাকিরা৷ এই কারণে লিমার একটি কনসার্ট বাতিল করেছেন কলম্বিয়ান তারকা।শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে তীব্র পেটব্যথা নিয়ে পেরুর একটি হাসপাতালে ভর্তি হন ৪৮ বছর বয়সী শাকিরা। অসুস্থতার কারণে রোববার (১৬ ফেব্রুয়ারি) এবং সোমবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য কনসার্ট স্থগিত করা হয়েছে।

নিজের অসুস্থতার খবর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (টুইটার)-এ জানান শাকিরা। রোববার সকালে এক পোস্টে তিনি লেখেন— ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, গত রাতে হঠাৎ পেটব্যথার কারণে আমাকে জরুরি বিভাগে যেতে হয়েছিল। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছি।’

শাকিরা আরও জানান, বর্তমানে তিনি পারফর্ম করার মতো অবস্থায় নেই। চিকিৎসকরা তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে দ্রুত সুস্থ হয়ে সোমবার (১৭ ফেব্রুয়ারি) হাসপাতাল ছাড়ার আশা প্রকাশ করেছেন তিনি।

কনসার্ট আয়োজক ও ভক্তদের আশ্বস্ত করে শাকিরা জানিয়েছেন, তিনি দ্রুতই কনসার্টের নতুন তারিখ ঘোষণা করবেন।

পেরুর ভক্তদের উদ্দেশে তিনি লেখেন— ‘তোমাদের সবাইকে ভালোবাসি। বিষয়টি বুঝতে পারার জন্য ধন্যবাদ।’

পাকস্থলির জটিলতার কারণে শাকিরার পেরু সফর আপাতত স্থগিত হলেও, দ্রুত সুস্থ হয়ে তিনি মঞ্চে ফিরতে চান। ভক্তরা এখন তার সুস্থতার অপেক্ষায় আছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com