বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

তথ্য উপদেষ্টা নাহিদের পদত্যাগের গুঞ্জন নিয়ে যা জানা গেল

  • আপডেট টাইম : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৩ বার পঠিত

সিটিজেননিউজ ডেস্ক: নতুন দলের প্রধান হতে যাচ্ছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, এমন গুঞ্জনের মধ্যেই ছড়িয়েছে তিনি পদত্যাগ করেছেন। তবে এ বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

রোববার (২৩ ফেব্রুয়ারি) নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে তার গাড়িতে জাতীয় পতাকা ছিল না, যা আগের দিকে গাড়ির ফ্ল্যাগ স্ট্যান্ডে ছিল। এই পরিবর্তনেই পদত্যাগের গুঞ্জন শুরু হয়েছে।তবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়নি।

জানতে চাইলে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার  বলেন, উনি (নাহিদ) প্রধান উপদেষ্টার সঙ্গে আজ সাক্ষাৎ করেছেন, শুধু এটুকু জানি। তথ্য উপদেষ্টা ছাড়াও আরও কয়েকজন উপদেষ্টা সাক্ষাৎ করেছেন। আমরা এটা নিয়মিত সাক্ষাৎ বলেই জানি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com