শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৩ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দুই ম্যাচেই পরাজয়ের মুখ দেখেছে বাংলাদেশ দল। প্রথমে ভারত এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে হারে ছিটকে পড়েছে টুর্নামেন্ট থেকে টাইগাররা।

এবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়বে নাজমুল হোসেন শান্তর দল। আর এই ম্যাচেও টাইগার একাদশে আসতে পারে একটি পরিবর্তন।

গেল দুই ম্যাচে ব্যাট হাতে রান পাননি মুশফিকুর রহিম। পরপর দুই ম্যাচে ব্যর্থ হওয়ায় পাকিস্তানের বিপক্ষে দল থেকে বাদ পড়তে পারেন তিনি। ফলে তার জায়গায় ওপেনার সৌম্য সরকারকে আবার ফিরিয়ে আনা হতে পারে একাদশে।

সেক্ষেত্রে আজ আবার ওয়ানডাউনে ফিরে যাবেন অধিনায়ক শান্ত। মিরাজকে দেখা যেতে পারে চার নাম্বারে। মাহমুদুল্লাহ রিয়াদ নামতে পারেন তার আইসিসি ইভেন্টের শেষ ম্যাচটা খেলতে। তিন পেসার হিসেবে যথারীতি থাকতে পারেন তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং মুস্তাফিজুর রহমান।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, এবং মুস্তাফিজুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com