বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

ডিপজলের মাসব্যাপী ইফতার আয়োজন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৭৮ বার পঠিত

বিনোদন প্রতিবেদক: রমজানের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত মাসব্যাপী ইফতার আয়োজন করেছেন জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। রাজধানীর গাবতলী, আগারগাঁও এবং মহাখালীর আশপাশের এলাকার বিভিন্ন স্থানে প্রিজন ভ্যানের মাধ্যমে ইফতার বিতরণ করছে এই অভিনেতার প্রতিনিধিরা। বিষয়টি নিশ্চিত করেছেন ডিপজল নিজেই।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সোয়া পঁচটার দিকে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড প্রোফাইল থেকে এক পোস্টে বিষয়টি জানান ডিপজল।

ফেসবুকে ইফতার বিতরণের কয়েকটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। দ্বিতীয় দিনের মতো ইফতার বিতরণ কার্যক্রম চলছে, ইনশাআল্লাহ পুরো রমজানজুড়ে অব্যাহত থাকবে। দোয়া ও সহযোগিতা কাম্য।

খল-অভিনেতা ডিপজলের ইফতার বিতরণ কার্যক্রমের এসব ছবি চোখে খুশি অনুরাগীরা। তারা এমন মহৎ উদ্যোগের প্রশংসা করছেন।

কেউ কেউ তার মতো করে অন্যসব সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন।

এদিকে, কিছুদিন আগেই গাইবান্ধার তালুকরিফাইতপুর স্টেশন বাদিয়াখালীতে ডিপজলের মা মরহুমা হাজী জবেদা বেগমের নামে মাদানিয়া মসজিদ কমপ্লেক্সের কাজ শেষ হয়েছে। মসজিদ নির্মাণ সম্পন্ন হওয়ার পর সেখানে একটি মাদরাসার কাজ চলছে। আর মাদরাসা পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন খল-অভিনেতা নিজেই।

বর্তমানে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ডিপজল। সভাপতির পদে আছেন মিশা সওদাগর। এছাড়াও ডিপজল অভিনীত ও প্রযোজিত কয়েকটি সিনেমায় এখন মুক্তির অপেক্ষায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com