বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯ ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি হামলায় নিহত ৭ স্কুল পর্যায়ে অনলাইনে ক্লাস নেওয়ার কথা চলছে: শিক্ষামন্ত্রী ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল এডিপির অগ্রগতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাসিক বাজেট পর্যালোচনা সভা চট্টগ্রামে ব্যাংক জালিয়াতির মাধ্যমে ৭ কোটি ৪০ লাখ টাকা আত্মসাৎ, গ্রেফতার ১ হামের প্রাদুর্ভাব ও নিউমোনিয়াজনিত শিশুমৃত্যু রোধে সঙ্গে কাজ শুরু করেছে আইসিডিডিআরবি নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩৫,০০০ লিটার ফার্নেস অয়েল ও ৯,০০০ লিটার ডিজেল জব্দ আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রীর সাক্ষাৎ; বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস

ওআইসির মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে সৌদি যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট টাইম : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৭১ বার পঠিত

সিটিজেন প্রতিবেদক: ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদার ইসরায়েলের বর্বরোচিত আচরণের বিষয়ে সৌদি আরবের জেদ্দায় মন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজন করেছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। সংস্থাটির মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জেদ্দায় ওআইসির মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

আগামীকাল বৃহস্পতিবার (৬ মার্চ) জেদ্দার উদ্দেশ্যে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। পরদিন ৭ মার্চ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারিত্বের বিষয়ে হতে যাওয়া মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেবেন উপদেষ্টা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আমাদের অবস্থান সবসময় ফিলিস্তিনের পক্ষে। বাংলাদেশে ক্ষমতায় যারাই থাকুক ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে থাকে। অন্তর্বর্তী সরকারও ফিলিস্তিনকে অব্যাহত সমর্থন দিচ্ছে। বৈঠকে উপদেষ্টা বাংলাদেশের পক্ষে কিছু প্রস্তাব পেশ করার কথা রয়েছে। ওআইসির মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে আগামী ৮ মার্চ দেশে ফেরার কথা রয়েছে তৌহিদ হোসেনের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com