শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

ঠাকুরগাঁওয়ে হাসপাতালে দিনভর সাহায্য করে সন্ধ্যায় মায়ের কাছ থেকে আড়াই মাস বয়সী শিশু চুরি !

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৮৮ বার পঠিত

মোঃ মজিবর রহমান শেখঠাকুরগাঁও :ঠাকুরগাঁওয়ে ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতাল থেকে আড়াই মাস বয়সী এক শিশু চুরি হয়েছে। ১০ মার্চ সোমবার সন্ধ্যায় হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে শিশুটি চুরি হয়। শিশুটির নাম সায়ান। সে ঠাকুরগাঁও সদর উপজেলার মনসুরহাট গ্রামের শিমুল হোসেনের ছেলে। শিশুটির অভিভাবক জানান, ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ায় সায়ানকে গত ৯ মার্চ রোববার হাসপাতালে ভর্তি করা হয়। ১০ মার্চ সোমবার সারাদিন এক অচেনা নারী শিশুটির পাশে থাকে এবং বিভিন্নভাবে সহযোগিতা করে। সন্ধ্যায় শিশুটির মা ও নানি ঐ নারীর কাছে সায়ানকে রেখে পাশের ওয়ার্ডে অন্য এক রোগীকে দেখতে যান। ফিরে এসে দেখেন, শিশুটি ও ঐ নারীকে নেই। হাসপাতালের কোথাও খুঁজে তাদের পাওয়া যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তারা পুলিশকে অবহিত করে। পরবর্তীতে সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঐ নারীই শিশুটিকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছেন । হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রকিবুল আলম বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। আমরা ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়ে শিশুটিকে উদ্ধারে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছি।’

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান বলেন, ‘পুলিশ শিশুটিকে উদ্ধারে অভিযানে নেমেছে। ইতোমধ্যে হাসপাতালের সিসিটিভি ফুটেজ থেকে অপরাধীর ছবি সংগ্রহ করা হয়েছে। এছাড়া হাসপাতালের আশেপাশের এলাকা এবং বাসস্ট্যান্ড ও রেলওয়ে স্টেশনে নজরদারি বাড়ানো হয়েছে। শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com