শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ব্রেন টিউমারের যে লক্ষণগুলো অবহেলা করলেই বিপদ! ফেলে দেয়া আলুর খোসা যেভাবে কাজে লাগানোর যায় গানে গানে বেঁচে থাকবেন পপগুরু আজম খান জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনায় জোর দিলেন রাষ্ট্রপতি জ্বালানি খাতে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ইউএই’র গোল্ডকাপ ফুটবলে নান্দাইলের বালিকাদের জয়, তথ্য প্রতিমন্ত্রীর অভিনন্দন শোক সংবাদঃ রছুলপুর বহুমুখীউচ বিদ্যালয়ের অবঃসহকারী শিক্ষক হযরত আলী স্যার ইন্তেকাল করেছেন চিলমারী সাব-রেজিষ্টার বৃষ্টির পানি পড়ে দলিল-পত্রাদি নষ্টের আশংখা বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক আওয়ামী লীগের প্রেমে পড়েছে সরকার: নাসীরুদ্দীন পাটওয়ারী

ঠাকুরগাঁওয়ে হাসপাতাল থেকে চুরি হওয়া সেই শিশু গাজীপুরে উদ্ধার ।

  • আপডেট টাইম : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৯৯ বার পঠিত

মোঃ মজিবর রহমান শেখঠাকুরগাঁও :ঠাকুরগাঁও সদর হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু সায়ানকে গাজীপুর থেকে উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গলবার (১১ মার্চ) রাতে শিশুটিকে গাজীপুর থেকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহিদুল ইসলাম। ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, “শিশুটি হারিয়ে যাওয়ার পর থেকে আমরা বিভিন্ন মাধ্যমে চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। সারা দেশে বিভিন্ন স্তরের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। রাতে গাজীপুরের একটি এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। ”

তিনি আরও বলেন, “এ ঘটনায় থেকে ৪ জন আটক হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে আটকের বিস্তারিত তথ্য এখনো জানা সম্ভব হয়নি।
পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। ”
এর আগে, গত রবিবার শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয় সায়ানকে। সোমবার সন্ধ্যায় হাসপাতাল থেকে শিশুটি চুরি হয়ে যায়।
অচেনা নারীর সাথে সখ্য, হাসপাতাল থেকে আড়াই মাসের শিশু চুরি । শিশুর বাবা শিমুল ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা করেন। এ ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ ও র‌্যাব। পুলিশ জানায়, শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com