মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মাধবপুরের যুবদলের সভাপতি বিরুদ্ধে বিজিএফ’র চাউল ছিনিয়ে নেওয়ার অভিযোগ কালীগঞ্জে যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার ঈদ উপহার বিতরণ রাজশাহীতে ঈদ ঘিরে বড় বিপদের সংকেত বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

পদপিষ্ট হয়ে রোহিঙ্গা সদস্যের মৃত্যু, প্রধান উপদেষ্টার শোক

  • আপডেট টাইম : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৫৯ বার পঠিত

সিটিজেন প্রতিবেদক: কক্সবাজারের উখিয়া ক্যাম্পে ইফতারের অনুষ্ঠানে যোগ দিতে আসা এক রোহিঙ্গা পদপিষ্ট হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং হাজার হাজার রোহিঙ্গার অংশগ্রহণে অনুষ্ঠিত ঐতিহাসিক ইফতারে যোগ দিতে এসে রোহিঙ্গা সম্প্রদায়ের এক সদস্য মারা গেছেন।

বার্তায় আরও বলা হয়, এই গুরুত্বপূর্ণ জমায়েতে সবার নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও এই দুর্ঘটনা ঘটেছে, যা উপস্থিত সবাইকে গভীরভাবে ব্যথিত করেছে। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নেয়ামত উল্লাহের মৃত্যুও ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।

শরণার্থী শিবিরের কর্মকর্তারা জানান, অনুষ্ঠানে ৪৩ বছর বয়সী নেয়ামত উল্লাহসহ পাঁচজন আহত হন এবং তাদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর নেয়ামত উল্লাহকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুর কারণ নির্ণয়ে ময়নাতদন্ত করা হবে। আহত চার রোহিঙ্গার মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন, বাকিদের অবস্থাও স্থিতিশীল বলে জানা গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তারা এখন শঙ্কামুক্ত।

প্রধান উপদেষ্টা রমজান সংহতি ইফতার অনুষ্ঠানে যোগ দেওয়ায় রোহিঙ্গা সম্প্রদায়কে ধন্যবাদ জানিয়েছেন।

ধারণা করা হচ্ছে, প্রায় এক লাখ রোহিঙ্গা সদস্য এ ইফতারে অংশগ্রহণ করেন এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টার সঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com