শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

ঢাকার রাস্তায় দুটি বোমা

  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুলাই, ২০১৯
  • ৩১৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: পুলিশ রাজধানীর তেজগাঁও ও পল্টন এলাকা থেকে দুটি বোমা উদ্ধার করেছে । পরে বোমা দুটির বিস্ফোরণ ঘটানো হয়। গতকাল মঙ্গলবার মধ্যরাতে বোমা দুটি পাওয়া যায়।

পুলিশ সূত্র জানায়, গতকাল মধ্যরাতে খামারবাড়ি সড়কের সামনে একটি বোমা পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে এসে তা উদ্ধার করে। অন্যদিকে একইসময় পল্টন মোড় থেকে আরেকটি বোমা উদ্ধার করা হয়।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম অর রশিদ জানান, রাতেই বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। কে বা কারা এটি রেখেছে তা এখনও নিশ্চিত নয়। এ ঘটনায় কেউ আটক কিংবা গ্রেফতার করা যায়নি।

শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, পল্টন মোড়ে একটি কার্টনের ভেতর তার প্যাঁচানো বস্তু দেখে বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়। তারা বোমাটি নিষ্ক্রিয় করে।

সূত্র:জাগোনিউজ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com