রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নারীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে রাজনৈতিক দলকে: জাইমা রহমান সরকারের অংশ হিসেবে নয়, অভিজ্ঞতা কাজে লাগিয়ে সহায়তার চেষ্টা করেছি: বদিউল আলম সৌদিপ্রবাসীদের সুখবর দিল সরকার সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী সংসদ নির্বাচন:মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা এখন চ্যালেঞ্জ নির্বাচন আরও নিখুঁত করা: প্রধান উপদেষ্টা ভালুকায় নিজ ঘরে গৃহবধূকে গলা কেটে হত্যা দুর্ণীতি মুক্ত নতুন বাংলাদেশ গঠন করা হবে -ড.সরওয়ার সিদ্দিকী  কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন রহমান পপির কালীগঞ্জে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত দুই দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন মোদি

গাজায় হত্যাকাণ্ড বন্ধ করতে হবে ইসরায়েলকে : ইইউ

  • আপডেট টাইম : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৫৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক রোববার মিশরে যাত্রা বিরতি কালে গাজায় নতুন করে যুদ্ধ বন্ধের আহ্বান জানান। এরপর তিনি গাজায় যুদ্ধবিরতি পুনর্বহালের লক্ষ্যে ইসরাইল ও ফিলিস্তিনি ভূখণ্ডের উদ্দেশে রওয়ানা দেন।

হামাসের সাথে যুদ্ধবিরতির পরবর্তী ধাপে আলোচনা স্থগিত হওয়ার পর মঙ্গলবার ইসরায়েল গাজা উপত্যকায় তীব্র বিমান হামলা শুরু করে এবং পরে স্থল অভিযান চালায়। কায়রোতে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সাথে এক সংবাদ সম্মেলনে ইইউর কাজা কালাস বলেন, আমরা ইসরায়েলের পুনরায় শত্রুতা শুরুর তীব্র বিরোধিতা করি, যার ফলে গাজায় ভয়াবহ প্রাণহানি ঘটে। এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। নতুন যুদ্ধে উভয় পক্ষই হেরে গেছে।’

তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে, এটা খুবই স্পষ্ট যে হামাসকে অবশ্যই সকল জিম্মিকে মুক্তি দিতে হবে ও ইসরায়েলকে অবশ্যই গাজায় মানবিক সহায়তা সম্পূর্ণরূপে পুনঃস্থাপন করতে হবে এবং আলোচনা পুনরায় শুরু করতে হবে।’

কালাসের টিম পরে নিশ্চিত করেছে যে, তিনি মিশর ছেড়ে ইসরায়েলে পৌঁছেছেন। তার কার্যালয় জানিয়েছে, সোমবার সেখানে এবং ফিলিস্তিনি অঞ্চলগুলোয় আলোচনার সময় তিনি অবিলম্বে ‘যুদ্ধবিরতি-জিম্মি মুক্তি চুক্তির সম্পূর্ণ বাস্তবায়নে ফেরত আসার আহ্বান জানাবেন’ বলে আশা করা হচ্ছে।

গাজায় এবং সমগ্র অঞ্চলে মানবিক সহায়তার নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার এবং টেকসই বিতরণের গুরুত্বও তুলে ধরবেন কালাস। জাতিসংঘ শুক্রবার বলেছে, ছয় সপ্তাহের যুদ্ধবিরতির পর ইসরায়েল পুনরায় সামরিক অভিযান শুরু করার পর থেকে গাজা এক ‘দুঃস্বপ্নের’ মুখোমুখি হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর, হামাসের যোদ্ধারা ইসরায়েলি সীমান্তে অভিযান চালায়। ইসরায়েলি পরিসংখ্যান অনুসারে, ওই হামলায় ১,২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এদিকে, রবিবার সবশেষ পাওয়া তথ্যমতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরাইলের পরবর্তী বোমাবর্ষণ ও স্থল আক্রমণে কমপক্ষে ৫০,০২১ জন নিহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com