বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

মালয়েশিয়ায় গ্যাস পাইপলাইনে লিক থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ৬৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় গ্যাস পাইপলাইনের লিক থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দেশটির রাজধানী কুয়ালালামপুরের উপকণ্ঠে আগুন ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (১ এপ্রিল) মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান পেট্রোনাস এক বিবৃতিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্ত পাইপলাইনটি ইতোমধ্যে বিচ্ছিন্ন করা হয়েছে।

এদিকে মালয়েশিয়ার সেলাঙ্গর ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রভাবে আশপাশের বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় সাতজনকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর বরাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভয়াবহ আগুনের লেলিহান শিখা ও বিশাল ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে।

দেশটির ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, পুচং শহরে ৫০০ মিটার বা এক হাজার ৬৪০ ফুট দীর্ঘ একটি পাইপলাইনের লিক থেকে বিশাল আগুনের শিখা উঠেছে। পেট্রোনাস আগুন লাগা পাইপলাইনের ভালভ বন্ধ করে দিয়েছে।

একইসঙ্গে বসতবাড়িতে আগুন কতটা ছড়িয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও ফায়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com