সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সার্ক পুনরুজ্জীবন, আঞ্চলিক শান্তি ও বৈশ্বিক ভূমিকার ওপর গুরুত্বারোপ পররাষ্ট্রমন্ত্রীর হাইকোর্টে সপ্তাহে ২ দিন বিচারকাজ চলবে ভার্চুয়ালি ময়মনসিংহ জেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত চরভদ্রাসনে সালিশ বৈঠকে অপমানের জেরে কিশোরের মৃত্যু,ইউপি সদস্যের সরোয়ার আজম মৃধা জেল হাজতে। তালায় গ্রীনহাউজের প্রভাবে বৈশ্বিক উষ্ণায়নের উপর আলোচন পিরোজপুর এসএসসি/সমমান পরীক্ষা ২০২৬ কক্ষ পরিদর্শকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা” রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পিরোজপুর শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টাকালে গৃহকর্তা ও ডাকাত দলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের একজন নিহত আহত ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

নিজের রূপের রহস্য জানালেন অভিনেত্রী প্রিয়াঙ্কা

  • আপডেট টাইম : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৬৩ বার পঠিত

বিনোদন ডেস্ক: দেশের শোবিজ অঙ্গনে অন্যতম পরিচিত মুখ তিনি; বলছি মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামানের কথা। কখনো নানা অবতারে নিজেকে মেলে ধরেন, সৌন্দর্যের আগুনের তাপ ছড়িয়ে দেন ভক্তদের মনে। পাশাপাশি উপস্থাপনা, অভিনয়সহ নিজেকে নানা কাজে ব্যস্ত রাখেন তিনি।

তবে শুধু ক্যামেরার সামনে এসে দর্শকদের মনোরঞ্জনই করেন না প্রিয়াঙ্কা। ব্যক্তিগত জীবন নিয়েও তার দায়িত্ব অনেক। বিশেষ করে নিজের ধর্মীয় দায়িত্ব নিয়মিত পালন করতে অলসতা নেই তার। কাজেই পাঁচ ওয়াক্ত নামাজ-রোজার মধ্যে থাকেন, বাদ দেন না তাহাজ্জুদও।

এই অভিনেত্রী মনে করেন, নিয়মিত নামাজের মধ্যে থাকেন বলেই নিজের রূপ ধরে রাখতে পারেন তিনি। সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, একটি ইভেন্টে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলছেন প্রিয়াঙ্কা।

সেখানে নিজের রূপের রহস্য প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমার সৌন্দর্যের পেছনে বিশেষ কিছু নেই। আমি ভালো মন নিয়ে সবার সঙ্গে চলার চেষ্টা করি। তাহাজ্জুদ ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি। আমার বিশ্বাস, যে নামাজ পড়ে, তার চেহারায় এমনিতেই একটা নূর চলে আসে, সৌন্দর্য ফুটে ওঠে।’

২০১৩ সালে ‘ছায়াছন্দ’ উপস্থাপনার মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটে প্রিয়াঙ্কা জামানের। এরপর বিভিন্ন নাটকে কাজ করা শুরু করতে থাকেন। চলচ্চিত্রে এসে মনোয়ার হোসেন ডিপজল, বাপ্পী দের সঙ্গেও কাজ করেছেন প্রিয়াঙ্কা। যদিও বিভিন্ন কারণে সেই গতির ধারা আর থাকেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com