শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

পেরুর সাবেক প্রেসিডেন্ট, ফার্স্ট লেডির ১৫ বছরের কারাদণ্ড

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৬০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের এক কোম্পানির কাছ থেকে অর্থ নিয়ে নির্বাচনি প্রচারে ব্যয় করার দায়ে সাবেক প্রেসিডেন্ট ওলান্তা হুমালা ও তার স্ত্রী নাদিন হেরেদিয়াকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে পেরুর এক আদালত।

গত মঙ্গলবার রায় ঘোষণার সময় রাজধানী লিমার ওই আদালতে হুমালা উপস্থিতি ছিলেন বলে জানিয়েছে বিবিসি।রায়ের পর ওলান্তাকে কারাগারে পাঠানো হয়েছে। আর তার স্ত্রী নাদিন হেরেদিয়া আশ্রয় পেতে গেছেন ব্রাজিলে।

ব্রাজিলের এক কম্পানির কাছ থেকে অর্থ নেয়ায়সহ নানা মামলায় তাদের দোষী সাব্যস্ত করে মঙ্গলবার লিমার একটি আদালত দুজনকে ১৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন।

ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হুমালার স্ত্রী নাদিন হেরেদিয়া আশ্রয় চেয়ে ব্রাজিলের রাজধানীতে পৌঁছেছেন।

হুমালা তার প্রথম রাত কাটিয়েছেন সেই জেলখানায়, যেখানে আরো দুই সাবেক প্রেসিডেন্ট। আলেহান্দ্রো টোলেদো এবং পেদ্রো কাস্তিলো আগে থেকেই বন্দী। এই ইউনিটটি বিশেষভাবে সাবেক নেতাদের রাখার জন্য তৈরি করা হয়েছে।

হুমালার আইনজীবী হুলিও এস্পিনোসা জানান, স্থানীয় সময় বুধবার ভোর ৪টার দিকে ব্রাজিলের বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার প্রেরিত একটি বিমানে হেরেদিয়া এবং তার তিন সন্তান ব্রাসিলিয়ার উদ্দেশ্যে রওনা দেন। তার ব্রাজিলীয় আইনজীবী মার্কো অরেলিও ডে কারভালিও রয়টার্সকে জানান, তিনি পরে দিনের বেলায় সাও পাওলো যান, যেখানে তিনি থাকবেন।

পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের সরকারের আলোচনার পর হেরেদিয়া এবং তার সন্তানকে ব্রাজিলে যাওয়ার জন্য নিরাপদ পথ প্রদানের অনুমতি দেওয়া হয়েছে। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা হুমালা ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত পেরুর প্রেসিডেন্ট ছিলেন। তিনি হলেন পেরুর দ্বিতীয় সাবেক প্রেসিডেন্ট যিনি জেল খাটছেন এবং চতুর্থ যিনি ওডেব্রেচট কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com