বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘ আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ

  • আপডেট টাইম : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৬২ বার পঠিত

সিটিজেন প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়ের লাক্রোয়া। সোমবার ২১ এপ্রিল) ঢাকার সেনানিবাসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও অবদানের ভূয়সী প্রশংসা করেন জ্যাঁ-পিয়ের লাক্রোয়া।

বৈঠকে তিনি শান্তিরক্ষা মিশনে মোতায়েনের পূর্বপ্রস্তুতি, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ ছাড়া, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এ মোতায়েন সেনাসদস্যদের কর্মকাণ্ড ও পেশাদারিত্বেরও প্রশংসা করেন জাতিসংঘের এই শীর্ষ কর্মকর্তা।

সেনাবাহিনী প্রধান জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন এবং ভবিষ্যতেও এই অঙ্গীকার দৃঢ় থাকবে বলে জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com