শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

ইরানে বন্দরে ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ৪

  • আপডেট টাইম : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৬২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ বন্দরে শনিবার একটি ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে অন্তত চারজন ও পাঁচ শতাধিক মানুষ আহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) রাজধানী তেহরান থেকে ১ হাজার কিলোমিটার দক্ষিণে বন্দর আব্বাসের কাছে শহীদ রাজাই বন্দরে শক্তিশালী এই বিস্ফোরণে, এখন পর্যন্ত চারজনের মৃত্যু এবং পাঁচ শতাধিক  আহত হয়েছেন। উদ্ধারকারী দল পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

আল-জাজিরা এক প্রতিবেদনে জানায়, বন্দর ও সামুদ্রিক সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট সিনা কনটেইনার ইয়ার্ডে বিস্ফোরণটি ঘটে। এটি হোরমুজগানের প্রাদেশিক রাজধানী বন্দর আব্বাস থেকে ২৩ কিলোমিটার পূর্বে এবং হরমুজ প্রণালির উত্তর দিকে অবস্থিত।

বিস্ফোরণের পর প্রথমে ধারণা করা হয়েছিল, নাশকতার কারণে এ ঘটনা ঘটছে। পরে, দেশটির কর্তৃপক্ষ জানায়, নাশকতার আলামত পাওয়া যায়নি। বিস্ফোরণে ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং এতে আরও একাধিক গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হোসেইন জাফারি জানান, কনটেইনারের ভেতরের রাসায়নিকই বিস্ফোরণের কারণ। বন্দরের রাসায়নিকের কন্টেইনারগুলো নিম্নমানের ছিল।

এর আগে, ২০২০ সালের মে মাসে একই বন্দরে একটি বড় সাইবার হামলার ঘটনা ঘটে। ফলে সুবিধার কম্পিউটার সিস্টেম বিপর্যস্ত হয়ে কয়েক দিন ধরে পরিবহন বিশৃঙ্খলা দেখা দেয়।

উল্লেখ্য, শহীদ রেজাই বন্দর মূলত কন্টেইনার ও তেলের ট্যাংক ওঠানো-নামানোর কাজ করে। এখানে কিছু পেট্রোকেমিক্যাল স্থাপনাও রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com